বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে জাতীয় যুব দিবসে র‌্যালী ও ঋনের চেক বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ১:২০ পিএম
মতলব উত্তরে জাতীয় যুব দিবসে র‌্যালী ও ঋনের চেক বিতরণ

মনিরুল ইসলাম মনির : ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগান নিয়ে মতলব উত্তর উপজেলায় জাতীয় যুব দিবস উপলক্ষ্যে যুব র‌্যালী, আলোচনা সভা ও ঋনের চেক বিতরণ করা হয়।

মঙ্গলবার (১লা নভেম্বর) সকালে মতলব উত্তর উপজেলা ক্যাম্পাসে যুব র‌্যালী, আলোচনা সভা ও চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।

এ সময় তিনি বলেন, আমরা বীরের জাতি, আমাদের যুবরা আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যতের জন্য আশার আলো নিয়ে প্রশিক্ষণের মাধ্যমে যুবকরা তাদের লক্ষ্যে পৌছে যাবে এবং সফল হবে। যুবদের মাধ্যমে বাংলাদেশের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে হবে। জননেত্রী শেখ হাসিনা শুধু বঙ্গ ভবনে বসে থাকেন না। বাংলাদেশ কিভাবে ভাল থাকবে সেই চিন্তা চেতনা নিয়ে সব সময় ভাবেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা শুধুই স্বপ্নই দেখান না। স্বপ্ন তিনি বাস্তবে পূরণ করে দেখান। যে কারণে বাংলাদেশ আজ অনেক ভাল অবস্থানে রয়েছে। যুবকদের জনসম্পদে গড়ে তুলতে হলে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হবে। প্রশিক্ষিত করে গড়ে তোলার পর তাদেরকে কর্মের সুযোগ করে দিতে পারলেই যুবকরা সম্পদে পরিনত হবে।

ইউএনও আরো বলেন, বাংলাদেশের সকল আন্দোলন-সংগ্রাম ও অগ্রগতির পথে এ দেশের যুব সমাজের রয়েছে গৌরবোজ্জ্বল ভূমিকা। মহান ভাষা আন্দোলন হতে স্বাধীনতা সংগ্রামসহ এ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবরা যেমন জীবন উৎসর্গ করতে কার্পণ্য করেনি, তেমনি অর্থনৈতিক মুক্তির সংগ্রামেও তারা নিরলসভাবে ব্যাপৃত।

Model Hospital

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজাম্মেল হক। আরো বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক একেএম আজাদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মমিনুল ইসলাম প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital