বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সাংবাদকি সোহেল রুশদীর ভূমিদানে শাহতলীতে গণকবরস্থানের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২, ৪:২৪ পিএম
সাংবাদকি সোহেল রুশদীর ভূমিদানে শাহতলীতে গণকবরস্থানের উদ্বোধন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী রেলওয়ে স্টেশন গণকবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

৩১অক্টোবর (সোমবার) সকাল ১০টায় শাহতলী রেলওয়ে স্টেশন সংলগ্ন গণ-কবরস্থানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কবরস্থানের ভূমিদাতা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

উদ্বোধনের পূর্বে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: মনির চৌধুরীর যৌথ পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কবরস্থানের ভূমিদাতা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

তিনি বলেন, এই গণকবরে যাদের কবর দেয়া হয়েছে তাদের তালিকা করে নিমপ্লেট করব। যাদের ভূমি নাই তাদের এখানে কবর দেওয়া হবে। কবরটাকে আরও বড় করা হবে। পিছনে পাইলিং করা হবে যাতে ভেঙ্গে না যায়। যারা ভূমিহীন তাদের এখানে কবর দিতে পারবে। যারা এ কবরস্থানটা করার উদ্যোগ গ্রহন করেছে তারা আসলে ভালো কাজ করছে।

Model Hospital

তিনি বলেন, আমি এ গণকবরস্থানটাকে স্বীকৃতি দিতেছি। এখানে যাদের দাফন করা হবে তাদের দাফন-কাপনের সকল খরচ আমি নিজে বহন করব।

এসময় উপস্থিত ছিলেন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ৪নং শাহমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশদি (অব: বিডিআর) , উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:দিদার হোসেন মিজি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো: সোহেল কারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: মজিব কারী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা আব্দুল মান্নান, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, স্টেশনের দোকানদার মো: স্বপন মিজি, জুলহাস গাজী, বিকাশের এজেন্ট ব্যবসায়ী মো: জাহিদুল ইসলাম রনি, স্থানীয় তাহের মিজি, দোকানদার জহির গাজীসহ অন্যান্যরা।

উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসাইন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital