বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ নভেম্বর, ২০২২, ২:৩৫ পিএম
শাহতলী কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদরাসার ২০২২সালের আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২নভেম্বর (বুধবার) মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভনির্ং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসা শত বছরের ঐতিহ্যবাহী দ¦ীনি প্রতিষ্ঠান। তোমরা আজকে যে ৪তলা ভবনে ক্লাস করছো, এটা নির্মান করা সম্ভব হয়েছে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতার জন্য। শাহতলী কামিল মাদারাসা সারা দেশে সুনাম অর্জন করেছে। শিক্ষার্থীদের শুধু শিক্ষিত হলেই হবে না,প্রত্যেকের মধ্যে মানবিক মূল্যবোধ থাকতে হবে । তোমরা ভালো রেজাল্ট করে মাদরাসার সুনাম বৃদ্ধি করতে হবে। ভালো ফলাফল অর্জনের মাধ্যমে মাদরাসার সুনাম ধরে রাখতে হবে। এ মাদরাসার শিক্ষকরা অনেক মেধাবী ও পরিশ্রমী। আজকের দিনে তোমাদের জন্য দোয়া থাকবে। যাতে তোমরা ভালো রেজাল্ট করতে পার। একটি পাবলিক পরীক্ষার সার্টিফিকেটের মূল্য অনেক। নিজেকে গড়ে তুলতে হবে সমাজের কাজ করার জন্য। তোমাদেরকেই মাদরাসার সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি বলেন, এ মাদরাসার প্রায় শত বছর পরে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। এ সরকারের আমলে দেশে উন্নয়নের রোল মডেল তৈরি হয়েছে। এ মাদরাসা ছাড়াও আমাদের শাহতলী এলাকার সকল প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

Model Hospital

মাদরাসার সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন- অর রশিদ, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, সিনিয়র মৌলভী হাফেজ জহিরুল হক, বিএসসি শিক্ষক মো: রুস্তম খান, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, মাদরাসা গভর্নিং বডির অভিভাবক সদস্য মো: আমির খান, মাদরাসার সহকারি শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মোস্তফা খান, ইবতেদায়ী শিক্ষক হাফেজ জাহাঙ্গীর হোসেন, হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, কম্পিউটার অপারেটর মো: রিয়াদ হোসেন, মো: শরীফ খান, আলিম পরীক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন তানভীর হোসেন, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলিম ১ম বর্ষের ছাত্র মেহেদী হাসান।

আলোচনাসভা শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সিয়াম হোসেন।

অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থীদের পক্ষ থেকে মাদরাসা গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর নিকট মাদরাসা জন্য উপহার প্রদান করেন পরীক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital