বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর হত্যার আসল নায়ক হচ্ছে জিয়াউর রহমান; নাছির উদ্দীন আহমেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৪:০৩ পিএম
বঙ্গবন্ধুর হত্যার আসল নায়ক হচ্ছে জিয়াউর রহমান; নাছির উদ্দীন আহমেদ

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিন আহমেদ বলেছেন জাতীয় ৪ নেতাসহ জাতির জনক বঙ্গবন্ধুকে আমরা সকল সময় স্মরণ করবো। তাদের আদর্শকে লালন করে আমরা আমাদের রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করবো। অসাম্প্রদায়িক ভাবে সকলে এক সাথে বসবাস করবে সেই উদ্দেশ্যীকে সামনে রেখে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কিন্তু আজ আবারও সেই সাম্প্রদায়িক শক্তি মাথাচারা দিয়ে ওঠেছে। সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে আমাদের ঐক্য বদ্ধ হয়ে মাঠে থাকতে হবে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে জেল হত্যা দিবস পালনকল্পে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর হত্যার আসল নায়ক হচ্ছে জিয়াউর রহমান। সাম্প্রদায়িক পরাশক্তিকে আশ্রয় দিয়েছেন জিয়াউর রহমান। একটি জঙ্গী রাষ্ট্রে পরিনত করেছেন। আজকে এদেশ উন্নয়নের শিখরে পৌঁছে দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

আমরা সমস্ত বাঁধাকে অতিক্রম করে এদেশকে উন্নয়নের শিখরে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবো।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

Model Hospital

তিনি বলেন, জাতির পিতার আজীবন রাজনৈতিক সহচর জাতীয় ৪ নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মুনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে এই দিনে জেলখানার অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। মানবতাবোধের চরম নির্মমতা ও নিষ্ঠুর সাক্ষী হচ্ছে ৩ রা নভেম্বর জেলহত্যা দিবস। দেশের আপামর জনতা যাদের নেতৃত্বে ও নির্দেশে এদেশের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়ে মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে এদেশেকে স্বাধীন করেছিল। যারা মুক্তিযুদ্ধকালীন মুজিব নগর সরকারের বিভিন্ন রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে এদেশের জনগণকে একত্রিত করে দেশের স্বাধীনতা সংগ্রামকে বেগবান করে বিজয়ের পতাকা উঠিয়ে ধরেছে সেই চার নেতাকে চরম নির্মমতার স্বাক্ষর রেখে ৩ নভেম্বরে হত্যা করা হয়।

জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট বদিউজ্জামান কিরণের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ইঞ্জি আব্দুর রব ভূইয়া, আবদুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, শ্রম বিষয়ক সম্পাদক নূরুল ইসলাম মিয়াজী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মন্টু দেওয়ান, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়া, জেলা মৎস্যজীবি লীগ সভাপতি মালেক দেওয়ান শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাড. হাবিবুর রহমান লিটু, সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, মহিলা আওয়ামী লীগের আহ্বায়িকা রেনু বেগমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জেল হত্যা দিবস উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আমিন জামে মসজিদের খতিব মুফতি আবু জাফর আহম্মদ।

এরআগে জেলা আওয়ামীলীগের দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানিয়ে

সকাল ৭:৩০ মিনিটে চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয় জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন, সকাল ৮ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত শহীদ জাতীয় চার নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, বাদ আসর বিভিন্ন মসজিদে দোয়া অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা শেষে তাবারক বিতরণ করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital