শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খুনি চক্র স্বাধীনতার মূল মন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিল; গোলাম হোসেন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ১২:১৮ পিএম
খুনি চক্র স্বাধীনতার মূল মন্ত্রকে ধূলিসাৎ করতে চেয়েছিল; গোলাম হোসেন

মোঃ রাছেল : কচুয়ায় জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সদর দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে হোসেনপুরে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- এনবিআর’র সাবেক চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ কচুয়া আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. গোলাম হোসেন।

এসময় তিনি বলেন- ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করে ছিল। একই সাথে চেয়েছিল স্বাধীনতার মূলমন্ত্রকে ধূলিসাৎ করে পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করতে। তাদের সেই চেষ্টা ব্যার্থ হয়েছে। স্বাধীনতার স্বপক্ষের শক্তি নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনা আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সাবেক ছাত্র নেতা ও স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের মহাসচিব ডা. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব ফিরোজ হোসেন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খন্দকার, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল হোসেন, জেলা পরিষদের সাবেক সদস্য মো. জোবায়ের হোসেন, পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমি, পৌর আওয়ামী লীগের সহসভাপতি মনির প্রধান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি খন্দকার নুর মোহাম্মদ প্রমুখ।

Model Hospital

একই দিন সকালে মো. গোলাম হোসেন সাচার বাজার, উত্তর পালাখাল, ঘাগড়া বাজার, কোমরকাশা বাজারে পৃথক পৃথক পথ সভায় বক্তব্য রাখেন ও গণসংযোগ করেন। বিকালে বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. আব্দুল আউয়াল খন্দকার ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাউর রহমান মিন্টুর কবর জিয়ারতসহ হোসেনপুর বাজার এলাকার নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital