বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিষ্ণুদীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হামলায় গুরুতর আহত-১

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২, ৪:১৫ পিএম
চাঁদপুর বিষ্ণুদীতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধে হামলায় গুরুতর আহত-১
এইচ.এম নিজাম : চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় চলাচলের রাস্তা নিয়ে বিরোধে সন্ত্রাসী হামলায় একজন গুরুতর আহত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর শহরের বিষ্ণুদী রোড পশ্চিম খান বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বিষ্ণুদী এলাকার মৃত মোহাম্মদ মুসলিম খানের ছেলে মোঃ ফাহিম খান (২৬)। আহত ফাহিম খান আগামী রবিবার প্রবাসে যাওয়ার কথা রয়েছে। আহত ফাহিম খানের ডাক চিৎকারে এলাকাবাসী ছুটে এসে দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মোঃ সুলতান খান ও তার ছেলে মোঃ বশির খান (৪২), ও অন্তর খান (২৬) সঙ্গবদ্ধ একটি দল নিয়ে অতর্কিতভাবে এ হামলা চালায়।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, মোঃ সুলতান খানের সাথে পূর্ব হইতে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলিয়া আসিতেছে। তারা জোর পূর্বক বাড়ীর এজমালী পথে পিলার স্থাপন করিয়া প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই বিষয়ে কয়েকবার এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গকে অবহিত করিলে বিবাদীগন কাহাকে কোন তোয়াক্কা করে নাই।
আহত ফাহিম খানের ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম খান বলেন, ঘটনার সময়ে কে বা কাহারা উক্ত বাড়ীর এজমালী পথের পিলার সরাইয়া ফেলিলে মোঃ সুলতান খানগংরা পূর্ব পরিকল্পিতভাবে আমার ভাইকে একা পাইয়া লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে। এতে আমার ভাই গুরুতর আহত হয়ে মাটিতে লুকিয়ে পড়লে এলাকাবাসী ছুটে এসে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
তারা আমার ভাইয়ের মাথা রক্তাক্ত জখম করে। তাকে সিটি স্ক্যান করানো হয়েছে,  মাথায় ৪টি সেলাই লেগছে। রবিবার তার প্রবাসে যাওয়ার ফ্লাইট। এ অবস্থায় আমরা এখন কি করবো বুঝতে পারছি না। আমার ভাই যেন বিদেশ না যাইতে পারে সেই জন্য বিবাদীগন পূর্ব পরিকল্পিতভাবে উক্ত ঘটনা ঘটায়।
চাঁদপুর সদর মডেল থানার এসআই মোঃ জাহিদ ভূঁইয়ার সাথে কথা হলে তিনি জানান, মূলত চলাচলের রাস্তায় বাধা সৃষ্টি করলেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।
থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা ঘটনাস্থলে গিয়েছি, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।