বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১ হাজার ৪৫৪

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ১:৪০ পিএম
মতলব উত্তরে এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১ হাজার ৪৫৪
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষার্থী ১ হাজার ৪৫৪ জন। এরমধ্যে এইচএসসিতে ১২৮৭ জন ও আলীমে ১৬৭ জন। আগামীকাল ৬ নভেম্বর শুরু হচ্ছে পরীক্ষা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্র, নাউরী আদর্শ ডিগ্রি কলেজ কেন্দ্র, সুজাতপুর ডিগ্রী কলেজ কেন্দ্র, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজ কেন্দ্র সহ মোট ৪ টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা এবং ফরাজীকান্দি উয়েসীয়া মাদ্রাসায় ১ টি কেন্দ্রে আলীম পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসিতে ছাত্র ৫৩১ জন ও ছাত্রী ৭৫৬ জন। আলীমে ছাত্র ৮৮ জন ও ছাত্রী ৭৯ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আঃ কাইয়ুম খান বলেন, এবারে মোট পরীক্ষার্থী ১ হাজার ৪৫৪ জন। ৪ টি কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণ করার সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সকল কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনী ও পর্যাপ্ত গার্ডের ব্যবস্থা রাখা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital