শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির আয়নাতলী বাজারের ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৫ নভেম্বর, ২০২২, ২:০৬ পিএম
শাহরাস্তির আয়নাতলী বাজারের ৪৪টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাফিউ হাসান হামজা : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারের খালের উপর নির্মিত ৪৪ টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে প্রশাসন।

৫ নভেম্বর শনিবার দিনব্যাপী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলামের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

জানা যায়, বহু বছর ধরে উপজেলার আয়নাতলী বাজারের বৃহৎ অংশ নিয়ে খালের উপর প্রায় অর্ধশতাধিক ব্যবসায়ী স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যাবসা করে আসছে। এর ফলে মাঠের পানি সরবরাহে বাঁধা সৃষ্টি।

Model Hospital

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন জানান, উচ্ছেদ কৃত জায়গা সরকারি সম্পত্তি। জেলা প্রশাসকের নির্দেশে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে। অবৈধ দোকানদারদের তাদের স্হাপনা সরিয়ে নিতে নোটিশ করা হলেও তারা তাদের স্থাপনা সরিয়ে না নেয়ায় প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

এদিকে শাহরাস্তিতে এই উচ্ছেদটি সবচেয়ে বড় উচ্ছেদ অভিযান। শাহরাস্তি উপজেলার ইতিহাসে দুচারটি ব্যতিত এতো বড় উচ্ছেদ অভিযান কখনোই পরিচালিত হয়নি। অভিযান চলাকালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে সহায়তা করেন।  এসময় ২ একর ৮৩ শতক সরকারি রাস্তা ও খালের উপর নির্মিত অবৈধ স্থাপনা (দোকান ঘর) উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে সহযোগিতা করেন শাহরাস্তি উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো এবং শাহরাস্তি মডেল থানা ও উঘারিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এদিকে উচ্ছেদ অভিযান পরিচালনা করায় প্রশাসনকে স্থানীয় সাধারণ জনগণ  অভিনন্দন ও ধন্যবাদ জানান।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।