রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

গলায় ফাঁস দিয়ে কচুয়ায় এক গৃহবধূর আত্মহত্যা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২, ১০:৫০ এম
গলায় ফাঁস দিয়ে কচুয়ায় এক গৃহবধূর আত্মহত্যা

মোঃ রাছেল : কচুয়ায় গলায় ফাঁস দিয়ে শারমিন আক্তার (২৬) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতের কোন একসময়ে উপজেলার গুলবাহার গ্রামের সর্দার বাড়িতে এ আত্মহত্যার ঘটনা ঘটে। শারমিন আক্তারওমান প্রবাসী আবদুস সামাদের স্ত্রী। সে দুই সন্তানের জননী।

শারমিনের শ্বশুর বাড়ির লোকজনরা জানান, শারমিন বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময় ঘর থেকে বের হয়ে যায়। রাত ৩টার দিকে গৃৃহের লোকজনরা জাগ্রত হয়ে শারমিনকে ঘরে দেখতে না পেয়ে, এদিক-ওদিক তাকিয়ে দেখে- ঘরের দরজা খোলা। এরপর গৃহের লোকজন সহ বাড়ির লোকজনরা শারমিনকে খুঁজতে থাকে।

এমনি অবস্থায় শুক্রবার সকালে স্থানীয় লোকজনরা সর্দার বাড়ি থেকে প্রায় ২শত মিটার দূরে ইউনুছ মিয়ার পুুকুরের উত্তরে পাশে নির্জন বাগানে রেইন্ট্রি গাছের ঢালে ওড়না পেছিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শারমিনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। এব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করে গতকাল শুক্রবার লাশ ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

শারমিনের আত্মহত্যার সঠিক কারন জানা যায়নি। তবে শারমিন আত্মহত্যা করেছে না তাকে হত্যা করে ঝুঁলিয়ে রাখা হয়েছে এনিয়ে ব্যাপক গুণজন চলছে এলাকাবাসীর মধ্যে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।