রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

দুর্যোগ দুর্ঘটনায় আপনজন ফায়ার সার্ভিস; জেলা প্রশাসক কামরুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ১:৪৬ পিএম
দুর্যোগ দুর্ঘটনায় আপনজন ফায়ার সার্ভিস; জেলা প্রশাসক কামরুল হাসান
সজীব খান : দুর্ঘটনা দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি এ শ্লোগানে চাঁদপুর ফায়ার সার্ভিস ডিফেন্সের ফায়ার সপ্তাহের উদ্বোধান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০ টায় ফায়ার সার্ভিসের অফিসের সামনে ফায়াস সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্য বলেন দুর্যোগের সময় ফায়ার সার্ভিসকে সব সময় তৈরি থাকতে হয়, অনেক সময় দুর্যোগের কবলে পড়ে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রাণ দিতে হয়, আমাদের সকল ক্ষেত্রে অগ্নিনিবারক যন্ত্র রাখতে হবে। অতিরিক্ত লোডের কারনেই দুর্যোগ হয়। অনেক সময় গ্রামের বাড়িতে রান্ন শেষে চুলাতে কাঁচা লাকরি দিয়ে রাখা হয়, সেখান থেকে ও  অনেক সময় অগ্নপাতের সূত্র হয়। সেখান থেকে রান্নাঘর থেকে বাসা বাড়িতে ও চলে যায়, এ জন্য সচেতনাতা নিয়ে আমাদের সকল কাজ করার বিকল্প নেই।
তিনি বলেন আমাদের বসত ঘরের ওয়ারিংয়ের সময় দক্ষ ইলেকট্রিসিয়ান দিয়ে ওয়ারিং করতে হবে। যাতে করে বৈদ্যুতিক শর্টসার্কিত থেকে বসত ঘরগুলো রক্ষা পায়।
সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।
অনুষ্ঠান শেষে চাঁদপুর ফায়ার সার্ভিস ডিফেন্স স্টেশনের বিভিন্ন দুর্যোগের সময় তাদের কর্মকান্ড গুলো প্রতীকি ভাবে জনসমুক্ষে তুলে ধরেন মহোড়া করেন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।