রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৫০টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২, ২:১৭ পিএম
মতলব উত্তরে ৫০টি ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৫০টি ইয়াবা বরিসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

১৪ নভেম্বর দিনগত রাতে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চরপালিয়া থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ও তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই মো. রমিজ উদ্দিন, সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ অভিযান পরিচালানা করে মতলব উত্তর থানাধীন চরপাথালিয়া দাশকান্দি বলাই গোস্বামীর দোকানের সামনে হইতে মাদক ব্যবসায়ী আসামী মো. ধলু মিয়া (৪২), পিতা-মোঃ ছালমত মিয়া, মাতা-মোছাঃ ফাতেমা বেগম, সাং-চরপাতালিয়া (দাশকান্দি ছালামত মিয়ার বাড়ী), এবং শ্রী বলাই গোস্বামী (৫০), পিতা- মৃত রাধা গোবিন্দ গোস্বামী, মাতা- আদুরিনী গোস্বামী, সাং- চরপাথালিয়া (দাশকান্দি), ওয়ার্ড নং-০৭, উভয় থানা- মতলব উত্তর, জেলা- চাঁদপুরদ্বয়কে গ্রেফতার পূর্বক দেহ তল্লশী করিয়া তাহার হেফাজত হইতে ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন বলেন, মাদকের সাথে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবেনা।

Model Hospital

গ্রেপ্তারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মঙ্গলবার নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।