রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বিনা অনুমতিতে বিদেশ সফরে মতলব উত্তর এখলাছপুর সপ্রাবির শিক্ষক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২, ১১:৫৫ এম
বিনা অনুমতিতে বিদেশ সফরে মতলব উত্তর এখলাছপুর সপ্রাবির শিক্ষক

মতব উত্তর ব্যুরো : সরকারী কর্মকর্তা কর্মচারী শৃঙ্খলা আইন অনুযায়ী দেশের বাইরে যেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। কিন্তু কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদেশ সফর করলেন আব্দুল্লাহ আল মামুন (সানি) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অনুমতি বিহীন দেশের বাইরে যাওয়া কেন্দ্র করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।

জানা গেছে, উপজেলার ৬৬নং এখলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন (সানি) গত ১ অক্টোবর সৌদি আরব গমন করেন। পরে একই মাসের ১৫ তারিখ দেশে আসেন। তার বিদেশ যাওয়া নিয়ে কর্তৃপক্ষের কোন অনুমতি ছিল না। তিনি সরকারী চাকুরীজীবি এই তথ্য গোপন করে পাসপোর্ট করেন এবং ভিসা প্রসেসিং করেছেন। অথচ শিক্ষা অফিসের রেকর্ড অনুযায়ী তিনি ১৮ মাসের মৌলিক প্রশিক্ষণ গ্রহণের জন্য প্রাইমারি টিচারস ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) আলীগঞ্জ, চাঁদপুর এ অবস্থান করছেন।

মতলব উত্তর উপজেলা উপজেলা শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন ভূঁঞা বলেন, যদি কোন শিক্ষক বা কর্মচারী বিদেশে যেতে চান তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যাবেন। আর সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন ১৮ মাসের ট্রেনিং আছেন। এই সময়টা ডেপুটেশন ধরা হয়। এবং প্রশিক্ষণে থাকা অবস্থায় কোনক্রমেই দেশের বাইরে যাওয়ার সুযোগ নেই। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি এমন কিছু হয়ে থাকে তাহলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

Model Hospital

এদিকে প্রাইমারি টিচারস ট্রেনিং ইনিস্টিটিউট (পিটিআই) চাঁদপুর এর সুপারিন্টেডেন্ট (চলতি দায়িত্বে) মুহাম্মদ ইস্রাফীল বলেন, প্রশিক্ষণ চলাকালীন সহকারী শিক্ষক অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার কথা বলে ১০ দিনের ছুটি নিয়েছেন। কিন্তু তিনি দেশের বাইরে যাবেন, তা বলেন নাই।

এখলাছপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং ওই গ্রামে খোঁজ খবর নিয়ে জানা যায়, সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের পিতা ফার্মেসী ব্যবসা করেন। ওষুধ একটি কোম্পানী তাকে ওমরাহ পালনের প্যাকেজ দিয়েছেন, ওই প্যাকেজে তিনি না গিয়ে সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন গিয়েছেন।

এ ব্যাপারে সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমি সরকারি বন্ধের মধ্যে ওমরা হজ্ব পালনের জন্য সৌদি আরব গিয়েছিলাম।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।