রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২, ৪:৫৯ পিএম
শাহমাহমুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭টি ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর, রান্নাঘরসহ আসবাবপত্র পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেতুয়া অজি বাড়িতে ৫টি বসতঘর ও ২টি রান্নাঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, ঘটনারদিন দুপুরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটলে পরবর্তীতে একেক করে বাকী সবগুলো ঘরে আগুন ছড়িয়ে পড়লে  আশেপাশের বহু মানুষ এসে আগুন নেভাতে সাহায্য করেন এবং চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের দেয়া তথ্য মতে, মূল্যবান কাগজপত্র ও নগদ টাকাসহ ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে মিলন অজি, জাকির অজি, মোবারক অজি, সাইফুল অজি, দুলাল অজি ও সেলিম অজির ঘর পুড়ে।
এদিকে আবার নতুন করে ঘর নির্মাণের চিন্তায় হাবুডুবু খাচ্ছে উক্ত অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দিনমজুর পরিবারগুলো। তারা অভাবের তাড়নার মধ্যে কোনো রকমে বেঁচে থাকলেও সহসাই নতুনভাবে ঘর নির্মাণ করতে সক্ষম হবেন না বলে জানান। তারা আরো জানান, আগুনে আমাদের বহু ক্ষতি সাধন করে গেছে। মনির মেম্বার আমাদেরকে কিছু লুঙ্গি ও কাপড় দিলেও (৬টি লুঙ্গি ও ২টি শাড়ী কাপড়) গত দুই দিনেও কোন প্রকার সহয়তা নিয়ে আমাদের পাশে কেউ আসেন নি।
এ অগ্নিকাণ্ডের ঘটনায় ঐদিনই অতিরিক্ত দায়িত্বে থাকা চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহসহ ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী ঘটনাস্থল দেখতে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সান্তনা দিয়ে প্রশাসনের সার্বিক ব্যক্তিগতভাবে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।