মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মত বিনিময় সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭:৫০ পিএম
শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের ত্রিপক্ষীয় মত বিনিময় সভা
মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে বিয়াম ল্যাবরেটরি স্কুলে এক ত্রিপক্ষীয় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। \
সোমবার সকালে (২১-নভেম্বর) বিয়াম ল্যাবরেটরি স্কুলের কর্তৃপক্ষের আয়োজনে কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়। ওই স্কুলের বর্তমান সভাপতি শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদের পক্ষে সভা প্রদানের দায়িত্বভার পালন করেন শাহরাস্তি উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ আমজাদ হোসেন।
স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ ইমাম হোসেন মজুমদারের সঞ্চালনায় এতে স্কুলের অধ্যক্ষ নুরুল ইসলাম প্রদানিয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে ওই ত্রৈ- মাসিক ত্রিপক্ষীয় (পরিচালনা পর্ষদ -শিক্ষক-অভিভাবক) মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমজাদ হোসেন ।
তিনি ধৈর্য সহকারে ত্রিপক্ষীয় বৈঠকে সকল পক্ষের মতামত শ্রবণ করেন। পরে বৈশ্বিক পরিস্থিতি দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার সময় উপযোগী  কারিকুলাম অনুসারে মানসম্মত পাঠদান কার্যক্রম চালু রাখার উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া অভিভাবকদের প্রশ্ন উত্তর পর্বে চিহ্নিত   সমস্যাগুলি সাধ্য মতে সমাধানের আশ্বাস দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন, সাবেক উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. দুলাল চন্দ্র ঘোষ, শাহরাস্তি গেইট দোয়া ভাঙ্গা হোমিও কলেজের প্রভাষক ডা. মোহন, সাংবাদিক স্বপন কর্মকার  মিঠুন, মেহের দক্ষিণ ইউপি আলীগের নেতা মোঃ কামরুল হাসান, অত্র স্কুলের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক গণমাধ্যম কর্মী প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই স্কুলটি বিয়াম ফাউন্ডেশন, ঢাকা ( বিসিএস) অধিভূক্ত, শাহরাস্তি উপজেলা প্রশাসনের সর্বোচ্চ পর্যায় এটির দেখভাল করে থাকেন।
বিগত প্রাণঘাতী করোনা কালীন সময়ে এবং প্রতিকূল পরিস্থিতিতে স্কুলের কর্তৃপক্ষ পাঠদান কার্যক্রম সামাজিক যোগাযোগ মাধ্যম এবং আধুনিক তথ্য প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সচল রাখে।যা বিভিন্নভাবে প্রশংসা দাবি রাখে।

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।