শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

তৃণমূলের নেতৃত্বেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসবে; মেজর রফিকুল ইসলাম এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৭:৫৯ পিএম
তৃণমূলের নেতৃত্বেই শেখ হাসিনাকে আবার ক্ষমতায় নিয়ে আসবে; মেজর রফিকুল ইসলাম এমপি

মোঃ মাসুদ রানা : শাহরাস্তিতে সুচিপাড়া দক্ষিণ ও রায়শ্রী উত্তর ইউপি আ’লীগের এি-বার্ষিক সম্মেলন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে।

সম্মেলন স্থল সকাল থেকে প্লেকার্ড ব্যানার ফেস্টুনে সায়লাব হয়ে পড়ে।

ওইদিন  শুরু হওয়া সম্মেলনে তৃণমূলের ভোটাররা জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রত্যক্ষ ভোট প্রয়োগের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করেন।

সোমবার (২১-নভেম্বর) সকালে সুচিপাড়া দক্ষিণ ইউপির কেশরাঙ্গাঁ ইউপি  পরিষদ প্রাঙ্গঁনে এ সম্মেলন সম্পন্ন  হয়।

Model Hospital

এতে আ’লীগ নেতা আবুল বাশার পাটোয়ারী সভাপতি এবং সাবেক যুবলীগ নেতা মো. মাসুদ আলম পাটওয়ারী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

একই দিন বিকেলে উপজেলার রায়শ্রী উত্তর ইউপি কমপ্লেক্স প্রাঙ্গঁণে ওই ইউপির আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি হিসেবে মোঃ সাইফুল ইসলাম মাসুদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নিজাম উদ্দিন মিজানকে নেতা নির্বাচিত হয় ।

উক্ত সম্মেলনে শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্রোগ্রামে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

তিনি তার বক্তব্য বলেন, আজ তৃণমূলে ইউনিয়ন পর্যায়ে যে নেতৃত্ব তৈরি হবে। ওই নেতৃত্ব আগামী দিনে তথা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই সংসদীয় আসন উপহার দিতে সহায়ক হবে। আপনারা এখন থেকে সেভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করেন। এছাড়া তিনি ভোটারদের উদ্দেশ্যে এই সংগঠনে (আ’লীগে) বহিরাগত এবং দলের বিরুদ্ধে বিপথগামী সদস্যদের নির্বাচিত না করার আহ্বান জানান।

এছাড়া তিনি হাজীগঞ্জ শাহরাস্তির বিগত দিনে যে উন্নয়ন কর্মকান্ড সম্পন্ন করেছেন, তা জনগণের সম্মুখে দলীয় নেতৃবৃন্দ কর্মী সমর্থকদের তুলে ধরার কথা বলেন। তিনি এও বলেন আমরা আশাবাদী আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে এদেশে আবারো সরকার গঠন করবে। আর সেটি সম্ভব আপনাদের ঐক্য ও জনগণের সমর্থনে।

ওই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আ’লীগের সহ-সভাপতি, শাহরাস্তি সম্মেলন প্রস্তুতি কমিটির সমন্বয়ক  মনজুর আহমেদ, জেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও এবং সম্মেলন প্রস্তুতি কমিটির, মনিটরিং কমিটির সদস্য আবু নাছের পাটোয়ারী বাচ্চু, শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ ,সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আলীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হুমায়ুন কবির লিটন, সুচিপাড়া দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফ, রায়শ্রী উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান মোশারফ হোসেন মশু, পৌরসভার সাবেক আলীগের আহ্বায়ক রেজাউল করিম মিন্টু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, বিল্লাল হোসেন তুষার, উপজেলা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এড. ইলিয়াস মিন্টু, পৌরসভা আলীগের যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান বেপারী, কাউন্সিলর মুকবুল আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া আ’লীগের বিভিন্ন স্তরের কর্মী সমর্থক নেতৃবৃন্দ সম্মেলনের স্থলে উপস্থিত হন।

শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত

মাসুদ হোসেন প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:২৩ পিএম
শাহমাহমুদপুরে বিএনপির সভাপতি থেকে স্বপন মাহমুদের স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগকে ঘিরে ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠিত সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় জানানো হয়, চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশনা অনুযায়ী, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান বা মেম্বার পদে প্রার্থী হতে ইচ্ছুক এমন বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি কিংবা সাধারণ সম্পাদককে দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিতে হবে। এ নির্দেশনার পরিপ্রেক্ষিতে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টিও আলোচনায় উঠে আসে।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য ও আগামী দিনের করণীয় নিয়েও আলোচনা করা হয়। এ সময় ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার বিষয়ে মতবিনিময় করেন। পাশাপাশি তারা বলেন, বিগত নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সরকারের আমলে স্বপন মাহমুদ টানা দুইবার ইউপি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন। বর্তমানে তার রাজনৈতিক দল বিএনপি সরকার ক্ষমতায়, তাই এবারও তাকে চেয়ারম্যান হিসেবে দলীয় সমর্থন দিতে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান। দলীয় সমর্থন নিয়ে নির্বাচন করলে ইউপি চেয়ারম্যান হিসেবে এবারও বিজয় নিশ্চিত করার আশা ব্যক্ত করেন নেতাকর্মীরা।
দীর্ঘদিনের সহকর্মী শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের পদত্যাগের বিষয়টি সহজে মানিয়ে না নিয়ে স্মৃতিচারণ করেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সমাজসেবক জহিরুল হক লালু মাষ্টার প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মতামত ব্যক্ত করেন ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাহবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন তপদার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ সাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর পাটওয়ারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে দলীয় নেতাকর্মীদের মতামত ও উপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতির পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন বিভিন্ন মামলা হামলার শিকার ও কারানির্যাতিত জননন্দিত নেতা স্বপন মাহমুদ। এবং এদিন রাতেই চাঁদপুর সদর উপজেলা বিএনপির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন। সভাপতির বক্তব্যে তিনি তাঁর দীর্ঘদিনের উল্লেখযোগ্য কিছু রাজনৈতিক কর্মকান্ডের কথা সকলের কাছে স্মৃতিচারণ করেন। অশ্রুসিক্ত নয়নে তিনি ইউনিয়নের সকল ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, ওলামাদলের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শাহীন হাওলাদার, সদস্য আবুল বাশার, বিএনপি নেতা মোজাম্মেল খান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মাহমুদ সেলিম, যুবদল নেতা শওকত কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী নূর আলম, যুগ্ম আহবায়ক জুলহাস পাটওয়ারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, ছাত্রদল নেতা সজিব পাটওয়ারী, ইউনিয়ন মহিলা দলের সভানেত্রী পারুল আক্তার, সাধারণ সম্পাদক রুমা বেগম, ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগি সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।