রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

স্বামী দেড় বছর প্রবাসে, স্ত্রীর কন্যার সন্তান প্রসব

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:১৬ পিএম
স্বামী দেড় বছর প্রবাসে, স্ত্রীর কন্যার সন্তান প্রসব
ফরিদগঞ্জ প্রতিনিধি : স্বামী একটানা দেড় বছর ধরে প্রবাসে থাকলেও ওই প্রবাসীর স্ত্রী সুমি বেগম কন্যা সন্তান প্রসব করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের ফরিদগঞ্জ  উপজেলার চরদুঃখিয়া গ্রামের দুবাই প্রবাসী কালু বেপারীর বাড়িতে। এই ঘটনা জানাজানি হওয়ার পর প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছে ওই বাড়িতে।
জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া গ্রামের কালু বেপারী বিগত এক বছর নয় মাস যাবত একটানা দুবাই বসবাস করছেন। এদিকে তার স্ত্রী দুই সন্তানের জননী সুমি বেগম রোববার রাতে নিজ বাড়িতে কন্যা সন্তান প্রসব করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভিকটিম অভিযোগ করে বলেন, তার দেবর রাসেল এমন ঘটনা ঘটিয়েছে। বিষয়টি লোকলজ্জার ভয়ে এবং এলাকায় জানাজানি হলে স্বামীর ঘর ভেঙ্গে যাবে চিন্তা করে কাউকে জানাইনি।
এদিকে, দেবর রাসেল গত মাস খানেক পূর্বেই প্রবাসে (দুবাই) পাড়ি দিয়েছে।
পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, রাসেল এমন কাজ করতেই পারে না। বরং সুমি তার স্বামী প্রবাসে থাকার সুযোগে বিভিন্ন পুরুষের সাথে পরকীয়া এবং শারীরিক সম্পর্ক করে আসছে। তার একাধিক প্রমান রয়েছে বলে তারা জানায়।
স্থানীয়রা জানায়, সন্তান প্রসবের সংবাদ শুনে প্রবাসী কালু বেপারী তার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়ার জন্য স্বজনদের অনুরোধ করেছে। সে মতে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা সুমিকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১২:৪৮ এম
চাঁদপুরে সালিশের নামে হয়রানির অভিযোগে স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সদর উপজেলা বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে জমি-জমা সংক্রান্ত সালিশে জড়ানো এবং সালিশের নামে সাধারণ জনগণকে হয়রানির অভিযোগে তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) তারিখের ওই পত্রে স্বাক্ষর করেছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী।

পত্রে উল্লেখ করা হয়, জমি-জমা সংক্রান্ত দেনদরবার ও সালিশ বৈঠকে না জড়ানোর জন্য গত ১৭ ফেব্রুয়ারি সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে চিঠির মাধ্যমে সব নেতাকে নির্দেশনা দেওয়া হয়েছিল। স্বপন মাহমুদকেও আগে চিঠি ও মৌখিকভাবে এ বিষয়ে সতর্ক করা হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, উপজেলা বিএনপির সিদ্ধান্ত অমান্য করে স্বপন মাহমুদ ৪ অক্টোবর রাতে সালিশ বৈঠকের নামে সাধারণ জনগণকে হয়রানি করেছেন।

Model Hospital

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ও সিদ্ধান্ত অমান্য করার কারণে তাঁর বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।