মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি ঘোষনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১২:৪৫ পিএম
মতলব উত্তর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি ঘোষনা

মনিরুল ইসলাম মনির : চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি ঘোষনা করা হয়েছে।

২৩ নভেম্বর বুধবার বিকেলে মতলব উত্তর উপজেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠানিক ভাবে ঘোষনা করা হয়।

সভাপতি পদে- মো. আব্দুল বাতেন। সিনিয়র সহ-সভাপতি- ফাতেমা আক্তার ও মো. আনোয়ারুল কবির। সহ-সভাপতি- শাহ আলম, মুজিবুর রহমান, গোলাম রব্বানী, মামুনুর রশিদ, হাসিনা আক্তার। সাধারণ সম্পাদক শ্যামল কুমার বাড়েই। সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল হালিম। যুগ্ম সম্পাদক মহসিন মিয়া, রোকেয়া আক্তার, ফজিলাতুন্নেছা, আরিফুর রহমান, জেসমিন আক্তার। সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান, কোহিনুর, রাশেদুল ইসলাম, মহসিন মিয়া। অর্থ সম্পাদক খায়রুজ্জামান, সহ-অর্থ সম্পাদক গোলাম কিবরিয়া দপ্তর সম্পাদক মো. রাজীব উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক রুনা লায়লা, মিডিয়া ও গণমাধ্যম সম্পাদক সুমন মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুমন মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রোকসানা পারভীন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, সহ-প্রচার সম্পাদক মনসুর আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আলম মিয়া, মহিলা সম্পাদক তাহমিনা নাসরিন, সহ-মহিলা সম্পাদক তানিয়া আক্তার, আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল হক, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মুরাদ মিয়া, আইসিটি সম্পাদক মামা সাইফুল ইসলাম, সহ-আইসিটি সম্পাদক মো. আল-আমিন, কাব বিষয়ক সম্পাদক আক্তার, সহ-কাব বিষয়ক সম্পাদক মোজাম্মেল হক, কল্যাণ ট্রাস্ট সম্পাদক মাসুদুর রহমান, সহ কল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

কার্যকরী সদস্য জুনায়েদ সিদ্দিকী, মনিরুজ্জামান, মিজানুর রহমান, নাজমুল হোসেন, পারভেজ মিয়া, সরকার হ্যাপি আক্তার, ফারহানা আক্তার, জিয়াসমিন আক্তার।

Model Hospital

কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৮:২৩ পিএম
কেএফটিতে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্বোধন
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের ঢাকিরগাঁওয়ে অবস্থিত কেএফটি কলেজিয়েট স্কুলের বয়েজ উইংয়ে ‘আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি’ উদ্ধোধন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরি ফিতা কেটে উদ্ধোধন করেন বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব এম.এ বারী।উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেএফটি কলেজিয়েট স্কুলের ধর্মীয় শিক্ষক আব্দুল মালেক মিয়াজী।
পরে কেএফটি কলেজিয়েট স্কুলের অডিটোরিয়ামে আব্দুর রহমান মোল্লা লাইব্রেরির উদ্ধোধনী অনুষ্ঠিত হয়। কেএফটি কলেজিয়েট স্কুলের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট দানবীর ও সমাজসেবক আলহাজ্ব  এম.এ বারী। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই তিনি তার মরহুম পিতা আব্দুর রহমান মোল্লার নামে লাইব্রেরিটি করায় মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন। তিনি বলেন, আমি আমার  জীবদ্দশায় অসহায় গরীব দুঃখী মানুষের কল্যানে কাজ করেছি। শুধু তাই নয়, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের লেখাপড়া, চিকিৎসা, বাস্থান ও বিয়ের জন্য আর্থিক সহায়তা করেছেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের এবং সমাজের কল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।
কেএফটি কলেজিয়েট স্কুলের বিষয়ে তিনি বলেন, এ কলেজটি একদিন দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত হবে। দেশ-বিদেশের ছাত্র ছাত্রীরা ভর্তি হয়ে পড়াশোনা করবে। মতলববাসীর নিকট আকুল আবেদন আপনারা কেএফটি কলেজিয়েট স্কুলের সাথে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেসবাহ উদ্দিন সরকার, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম এবং জাপান অধিবাসী ইয়াসুও হিরায়ামা।
বক্তব্যে অতিথিরা লাইব্রেরির গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং শিক্ষার্থীদের জ্ঞান ও মননশীলতা বিকাশে পাঠাগারের ইতিবাচক ভূমিকা তুলে ধরেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়তে এবং জ্ঞান অর্জনের এই সুযোগ কাজে লাগাতে উৎসাহিত করেন।
একটি সমৃদ্ধ লাইব্রেরি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সবার। বই হোক জ্ঞানের আলো, লাইব্রেরি হোক আলোকিত ভবিষ্যতের সোপান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কেএফটি কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল।
অনুষ্ঠানের পূর্বে স্কাউট, গার্লস গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের  বিভিন্ন শ্রেণির সেরা পারফরমার ও ক্লাস ক্যাপ্টেনদের উপস্থিতিতে অতিথিদের ফুল, উত্তরীয় ও উপহারসামগ্রী দিয়ে বরণ করা হয়।