বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে ট্রাক-সিএনজির মুখোমুখি সংর্ঘষে নারী নিহত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ১২:২১ পিএম
মতলব দক্ষিণে ট্রাক-সিএনজির মুখোমুখি সংর্ঘষে নারী নিহত

মোজাম্মেল প্রধান হাসিব : চাঁদপুরের মতলব দক্ষিণে ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি থেকে ছিটকে পড়ে স্থলেই আসমা আক্তার নামে এক নারী নিহত হয়েছে। এসময় সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা আরও ৫ যাত্রি আহত হয়েছে।

উপজেলার মতলব-গোরীপুর পেন্নাই সড়কের পাঁচঘরিয়া নামক স্থানে সকাল ১১ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নারী উপজেলার কাজিয়ারা গ্রামের মৃত জয়নাল আবেদীন প্রধানের মেয়ে এবং স্বামী পরিক্ত্যক্তা। নিহত ওই নারীর একটি ছেলে সন্তান রয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, আজ বৃহস্প্রতিবার (২৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার আশি^নপুর বাজার এলাকা হতে নারায়ণপুর বাজারের দিকে একটি সিএনজি ৫ জন যাত্রি নিয়ে যাচ্ছিল। অপরদিকে চাঁদপুর সদর এলাকা হতে একটি ট্রাক গৌরিপুরের দিকে যাচ্ছিল।

Model Hospital

পথে মতলব দক্ষিণ উপজেলার পাঁচঘরিয়া ব্রিজের সামনে ওই ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয় এবং সিএনজির ড্রাইভারসহ সিএনজিতে থাকা অপর ৪ যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শীরা আরও জানায় ঘটনার পর ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ার সময় আশি^নপুর এলাকা থেকে ট্রাক ও ট্রাকের ড্রাইভার এবং হেলপারকে আটক করে পুলিশে সোর্পদ করে স্থানীয় এলাকাবাসী।

এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম বলেন, নিহত নারীর লাশ উদ্বার করা হয়েছে। ঘাতক ট্রাকের ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital