শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চান্দ্রা খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সন্মেলন ও শিশু কিশোর কিশোরী সাংস্কৃতিক উৎসব

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২, ২:৫১ পিএম
চান্দ্রা খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সন্মেলন ও শিশু কিশোর কিশোরী সাংস্কৃতিক উৎসব
নিজস্ব প্রতিবেদক : ফরিদগঞ্জ উপজেলার ১ নং বালিথুবা প: ইউনিয়নের চান্দ্রা খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সন্মেলন ও শিশু কিশোর কিশোরী সাংস্কৃতিক উৎসব ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আহসান হাবিব নেভীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা হারুন অর রশিদ সাগর, তিনি তার বক্তব্য বলেন মুক্তিযুদ্ধের পতাকা সমুন্নত রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে চলতে হবে। এবং মুক্তিযুদ্ধের চেতনায় আমৃত্যু সংগঠনটির নেতৃত্ব ও কার্যক্রম পরিচালনা করতে হবে।
তিনি মহান মুক্তিযুদ্ধের ৮ নং সেক্টর কমান্ডার আবু ওচমান চৌধুরীকে শ্রদ্ধা ভরে স্বরন করে বলেন নির্লোভ নিরহংকার একজন মানুষ ছিলেন মরহুম ওসমান চৌধুরী মহান আল্লাহ পাক উনাকে জান্নাতবাসী করুক। আমরা ফরিদগঞ্জ উপজেলা বাসী ধন্য এমন একজন মানুষ পেয়ে। তিনি খেলাঘর আসরের সম্মেলন ও পুরষ্কার বিতরণ করেন বিজয়ীদের মধ্যে।
উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক  দুলাল বকাউল, গাজিপুর মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ বিএসসি,সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ফরিদ পাটওয়ারী প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রমজান আলী রাসেল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital