শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মতলবে ভূমিহীন ১৮০ পরিবারের ঘরের চাবি হস্তান্তর

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১২:০০ পিএম
মতলবে ভূমিহীন ১৮০ পরিবারের ঘরের চাবি হস্তান্তর
মনিরুল ইসলাম মনির : চাঁদপুরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত চরপাথালিয়া-২ আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীন ছিন্নমূল ১৮০ পরিবারের জন্য নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নে সহকারী কমিশনার মো. আল এমরান খানের কাছে প্রকল্পের চাবি হস্তান্তর করেন মেজর মো. তাহমিনুল হাসান।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৩ আর্টিলারি ব্রিগেডের ৪১ মিডিয়াম রেজিমেন্টের তত্ত্বাবধানে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ৩৬টি পাকা ব্যারাক হাউজ নির্মিত হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠান শেষে মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার আল এমরান খান গণমাধ্যমকে জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। সকলকে নিয়েই উন্নয়ন সম্ভব এবং পেছনে কাউকে রেখে যাবেন না। এ প্রেক্ষাপট থেকেই যেন একটি মানুষও ভূমিহীন গৃহহীন না থাকে, সেখান থেকেই এই আশ্রয়ন প্রকল্পের কর্মকাণ্ড শুরু হয়। এ প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই চরপাথালিয়ায় ২ এ ৩৬টি ব্যারাকে ১৮০টি ঘর নির্মাণ করেছেন। যারা সুবিধাবঞ্চিত এবং যাদের কোন গৃহ বা জমি নেই, তাদের এখানে ঘর বরাদ্দ দেয়া হবে। এ প্রকল্পের মাধ্যমে ১৮০টি পরিবারের মুখে হাসি ফুটে উঠবে।
এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ৩৩ আর্টিলারি ব্রিগেডের ৪১ মিডিয়াম রেজিমেন্টের কর্মকর্তা ও জনপ্রতিনিধরা উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রত্যন্ত ও নদী ভাঙনকবলিত অঞ্চল মতলব উত্তর উপজেলার চরপাথলিয়া এলাকার গৃহহীন পরিবারদের আশ্রয় প্রদানের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে সফল করতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের অধীনস্থ আর্টিলারি ব্রিগেডের ৪১ মিডিয়াম রেজিয়েন্টের তত্ত্বাবধানে গত ১০ এপ্রিল ২০২২ তারিখে চরপাথলিয়া ২ আশ্রয়ন প্রকল্পের আওতায় ৩৬টি পাকা ব্যারাক হাউজ নির্মাণ কাজ শুরু হয়ে ২০ নভেম্বর ২০২২ তারিখে সম্পন্ন করা হয়।
প্রকল্পটির মোট দৈর্ঘ্য ৬৬৫ ফুট এবং প্রস্থ ৪৪০ ফুট। এই আশ্রয়নে ৩৬টি পাকা ব্যারাক হাউজ রয়েছে। প্রতিটি ব্যারাক হাউসের দৈর্ঘ্য ৪৭ ফুট এবং প্রস্থ ৩০.৮ ফুট। ৫ ইউনিটবিশিষ্ট প্রতিটি ব্যারাক হাউজ সম্পূর্ণ পাকা। আশ্রয়নে বসবাসকারী পরিবারদের সুবিধার্থে ৭২টি টয়লেট ও বিশুদ্ধ পানির জন্য ৩৩টি অগভীর ও ৩টি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital