বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে; রুহুল এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১২:২৪ পিএম
সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে; রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির : চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. নুরুল আমিন রুহুল বলেছেন, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে।

তিনি বলেন, বিএনপি সরকার বাংলাদেশে জ্বালাও পোড়াও আন্দোলন ছাড়া মানুষের কোনো দায়িত্ব পালন করেনি। কিন্তু আওয়ামী লীগের ১৪ বছরে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন হয়েছে।

শনিবার (২৫ নভেম্বর) উপজেলার মতলব উত্তর উপজেলার গালিমখাঁ বাংলা বাজার আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর বাংলাদেশে ৪০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ঘাটতি পূরণ করেছেন। ২০০১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আবারও ৫২ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। যা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী সেটি পূরণ করেছেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে।

Model Hospital

নুরুল আমিন আমিন এমপি বলেন, বিএনপি বাংলাদেশে জ্বালাও পোড়াও ছাড়া আর কোনো দায়িত্ব পালন করেনি। তাই এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হবে।

সাংসদ রুহুল আরো বলেন, দেশের প্রত্যেক বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গেছে। আগামীতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় টিকিয়ে রেখে বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রাখতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, বাগানবাড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম সরকার, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক মিলন মেম্বার, ইউপি সদস্য নজরুল ইসলাম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম রিয়াজ’সহ দলীয় নেতৃবৃন্দ।

চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মো. নুরুল আমিন রুহুল মতলব উত্তর উপজেলায় বাগানবাড়ি ইউনিয়ন এর শ্রীরায়েরচর বাংলাবাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মতবিনিময় ও মসজিদের কাজের অগ্রগতির পরিদর্শন করেন এবং দুপুর ১টায় মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামের বড় বাড়ীর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং পারিবারিক মিলাদে অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital