বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের মৈশাদীতে অনুষ্ঠিত হলো বন্ধু ‘৭৮ ‘র মিলনমেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ১:১৮ পিএম
চাঁদপুরের মৈশাদীতে অনুষ্ঠিত হলো বন্ধু ‘৭৮ ‘র মিলনমেলা

স্টাফ রিপোটার : ‘এসো মিলি বন্ধুর টানে “এ স্লোগানকে সামনে রেখেই ৪২ বছর আগে চাঁদপুরের বন্ধু (এসএসসি পরীক্ষাথীদের)  ৭৮’র মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ শে নভেম্বর) চাঁদপুর সদর উপজেলার মৈশাদী নুরু পাটওয়ারীর বাড়ির সম্মুখে এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক মমিনউল্লাহ পাটওয়ারী বীর প্রতিক সহ সরকারী/বেসরকারি পযার্য়ের উদ্ধতন কমকর্তাগন।

মিলনমেলা উপলক্ষে আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন কমসূচী পালন করা হয়। কমসূচীর মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, বড়শি প্রতিযোগিতা, স্মৃতিচারণ, বাস্কেটবল সহ ক্রীড়াভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক  অনুষ্ঠান ও রেফেল ড্র ও পুরুষ্কার বিতরন।

মিলনমেলাতে সংগীত শিল্পী অধ্যাপক আলমগীর বাহারের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা। খেলাধুলা অনুষ্ঠিত হয় মমিনউল্লাহ পাটওয়ারী বীর প্রতীক একাডেমীর মাঠে।

Model Hospital

মিলনমেলার আয়োজকদের মধ্যে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর,  মৈশাদী ইউনিয়নের চেয়ারম্যান নুরু পাটওয়ারী, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামালউদ্দিন আহমেদ, ডাক্তার মাইনুল ইসলাম মানিক, সিনিয়র আইনজীবী অ্যাডঃ গোলাম মোস্তফা, ব্যাবসায়ী রেজা সহ অনান্যরা জানান, আমরা একই সালে এসএসসি পরীক্ষার দেয়ার পর মিলনমেলাতে অংশ নেয়া অধিকাংশ বন্ধুই আবার একসাথে চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করি।

আমরা আগামীতে জেলা ও উপজেলার সকল বন্ধুদের নিয়ে বড় আয়োজন করবো। ওই অনুষ্ঠানে সকল বন্ধু সহ যেনো সকলের পরিবারের সদস্যদের নিয়ে অংশ নিতে পারে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital