শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তাবলীগ জামাত ইসলামের দাওয়াত প্রচার করে থাকে; রেদওয়ান খান বোরহান 

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২, ২:৪৩ পিএম
তাবলীগ জামাত ইসলামের দাওয়াত প্রচার করে থাকে; রেদওয়ান খান বোরহান 
গাজী মোঃ মহসিন : চাঁদপুর শহরের পুরানবাজার ডব্লিউ রহমান জুট মিলের বালুর মাঠে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী জেলা ইজতেমায় ২য় দিনে মুসল্লীদের সাথে পবিত্র জুম্মার সালাত আদায় করেন কেন্দ্রীয় আওয়ামী মৎস্যজীবি লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী প্রিয় মুখ আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।
এই সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমেদ ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গণি পাটওয়ারী সহ জেলার বিভিন্ন এলাকা থেকে তাবলীগ জামাতের হাজার হাজার মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন। বিদেশি মেহমান হিসেবে মালোয়েশিয়া ও ইন্ডিয়ান  তাবলীগ জামাতের মুসল্লিরাও এসেছেন।
এসময় চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার মুসল্লীদের সাথে কুশল বিনিময় কালে আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান বলেন ইজতেমা শব্দের অর্থ হচ্ছে সম্মেলন।আর তাবলীগ শব্দের অর্থ হচ্ছে দাওয়াত পৌছানো। মহানবী হযরত মোহাম্মদ মোস্তফা (সাঃ) বিদায় হজ্বের শেষ ভাষনে বলেন যারা আজ ভাষন শুনছেন এবং যারা আসতে বা শুনতে পারে নাই, তাদের কে এই  দাওয়াত পৌছানোর দায়িত্ব হচ্ছে এই তাবলীগ।
আর তাবলীগ সবসময় সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নির্দেশ করে থাকে।
তাবলীগ জামাত সর্বদা পথভ্রষ্ট মুসলিমদের কাছে ইসলামের দাওয়াত প্রচার করে থাকে।
এছাড়াও তিনি শনিবার জাতীয় মহিলা আওয়ামী লীগের সম্মেলনকে সফল করতে চাঁদপুর সিটি নিয়ন কার্যালয়ে জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং সকলকে নির্দিষ্ট সময়ের মধ্য ঢাকায় থাকার জন্য নির্দেশ দেন।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রার্থী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হক পাটওয়ারী, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, পান্না আক্তার,আসমা আক্তার, লতা আক্তার, স্বপ্না আক্তার, নাছিমা আক্তার, চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মস্যজীবি লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital