বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নুদরাত চিকিৎসক হতে আগ্রহী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ১:৪৯ পিএম
নুদরাত চিকিৎসক হতে আগ্রহী

মতলব উত্তর ব্যুরো : নুদরাত জাহান নওশিন এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। উত্তরা রাজউক মডেল কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়ে এ ফলাফল অর্জন করেছে।

নুদরাত জাহান নওশিন মো. নাছির উদ্দিন ও ফাতেমা আক্তার মুন্নী দম্পতির বড় মেয়ে। তার গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের দেওয়ানকান্দি গ্রামে।

গোল্ডেন এ প্লাস পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নুদরাত জাহান নওশিন বলেন, বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক সবার সহযোগিতায় আমি ভাল ফলাফল করতে সক্ষম হয়েছি। এজন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ।

পড়াশোনা শেষ করে চিকিৎসক হতে আগ্রহী নওশিন। তিনি বলেন, পড়ালেখার মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে দেশ ও অসহায় মানুষের কল্যাণে ভূমিকা রাখতে একজন মানবিক চিকিৎসক হতে আমি সবার কাছে দোয়া চাই।

Model Hospital

নুদরাত জাহান নওশিনের পিতা-মাতা বলেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের বড় মেয়ে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ ৫ পেয়েছে। এতে আমার পরিবারের সবাই আনন্দিত। তবে আমরা কখনও তার পড়ালেখা নিয়ে চাপাচাপি করিনি। মেয়ে নিজের আগ্রহে পড়ালেখা করে এ ফলাফল অর্জন করেছে। তারা উভয়ে সবার কাছে মেয়ের জন্য দোয়া কামনা করেছেন।

উল্লেখ্য, নুদরাত জাহান নওশিন একই বিদ্যালয় থেকে পিএসসি, জেএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত হয়েছিলেন।

সে পড়াশোনা শেষ করে চিকিৎসক হতে আগ্রহ প্রকাশ করেছেন এবং তার কাংখিত লক্ষ্য অর্জনে সকলের দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।