বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহামায়ায় উপজেলা আ.লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী আজিজ খান বাদলের মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ২:১৮ পিএম
মহামায়ায় উপজেলা আ.লীগের সম্মেলনে সভাপতি প্রার্থী আজিজ খান বাদলের মতবিনিময়
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলা আওয়ামী  ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি প্রার্থী হিসেবে শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মহামায়ায় মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আঃ আজিজ খান বাদল।
মতবিনিময় সভায় নেতাকর্মীরা বলেন, তৃণমূল থেকে উঠে আসা একজন রাজনৈতিক কর্মী আমাদের আজিজ খান বাদল ভাই। তার রাজনৈতিক কর্মকান্ড ও অবদান সম্পর্কে আমাদের সবারই কম বেশি জানা আছে। আমরা এবার ভেবে চিন্তে আমাদের মতামত দিবো।
আগামী ৬ ডিসেম্বরের উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে আমরা একজন ত্যাগী নেতা চাই। আজিজ খান বাদল দলীয় নেতাকর্মীদের কাছে দোয়া ও সর্বাত্মক সহোযোগিতা কামনা করে বলেন, আমি পারিবারিকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে লালন করা পরিবারে জন্ম। পারিবারিক কারনে ছাত্র জীবন থেকে ছাত্রলীগের মাধ্যমে রাজনৈতিক জীবনে পা রাখা।
পরবর্তীতে ক্রমান্বয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে থাকা অবস্থায় তৃণমূল নেতাকর্মী ও সমর্থকদের সাথে একটি নিবিড় সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছি। তারই ফলশ্রুতিতে তৃণমূল নেতাকর্মীদের অনুরোধে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে সভাপতি পদে প্রার্থী হয়েছি। আমি সকল নেতাকর্মীসহ সকল স্তরের মানুষের দোয়া কামনা করছি।
এসময় উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন বেপারী, জসিম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মিজি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নাজির হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক তাজুল ইসলাম হাওলাদার, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন পাটওয়ারী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, সদস্য জাকির ঢালী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাহফুজ বকাউল, আবুল খায়ের পাটওয়ারী, তাহের পাটওয়ারী, আব্দুল লতিফ তহসিলদার, শাহাজাহান মিজি সাজু, আক্তার হোসেন পাটওয়ারী, আওয়ামীলীগ নেতা আলমগীর হোসেন বেপারী, মোস্তফা হাওলাদার, আবু তাহের পাটওয়ারী, সমর দত্ত, সরওয়ার মিজি, বিল্লাল মিজি, মনির বেপারী, তাজুল ইসলাম পাঠান, শাহআলম বেপারী, শাহআলম খান, দুলু বেপারী, খোকন কাজী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আমির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।