বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শতভাগ ও জিপিএ-৫ পেল চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০:২৪ এম
শতভাগ ও জিপিএ-৫ পেল চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়

সাইদ হোসেন অপু চৌধুরী : সারা দেশের ন্যায় চাঁদপুরেও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার চাঁদপুরের শিক্ষা-প্রতিষ্ঠানগুলো সন্তোসজনক ফলফাল অর্জন করেছে। কুমিল্লা বোর্ডের প্রকাশিত ফলাফলে এবার চাঁদপুর পৌরসভা কর্তৃক পরিচালিত পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম এসএসসিতে শতভাগ পাশ ও জিপিএ ৫ পাওয়ার গৌরব অর্জন করেছে।

এবছর বিদ্যালয়ের সর্বমোট ৩০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ১ জন। এছাড়া এ’ গ্রেড পেয়েছে ৭ জন, এ- গ্রেড পেয়েছে ১৫ জন, বি গ্রেড পেয়েছে ৫ জন, সি গ্রেড পেয়েছে ২জন। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছে মেহেদী হাসান সাকিব।

মেহেদী হাসান সাকিব জানায়, আমি সর্ব প্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। পিতা-মাতা পর প্রধান শিক্ষকসহ অন্যান্য স্যাররা আমাকে লেখাপড়ার ক্ষেত্রে অনেক সহযোগিতা করেছেন। সকলের কাছে আমি কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় আমি ভাল ফলাফল করতে পেরেছি

চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক জানান, চাঁদপুর পৌর শহীদ জাবেদ উচ্চ বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠা হয়। প্রতিষ্ঠার পর থেকে এই প্রথম এসএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাশ করে এবং জিপিএ ৫ পেয়েছে। শিক্ষার্থীদের ভাল ফলাফল অর্জনে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, আমাদের শিক্ষক/শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম ও অবদান রয়েছে।

Model Hospital

এ ফলাফল অর্জনে অভিভাবকরাও কৃতিত্বের অধিকারী। সর্বোপরি এই ফলাফলের জন্য আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার জন্য প্রচেষ্টা অব্যাহত থাকবে। সে ক্ষেত্রে পুরো চাঁদপুরবাসীর পূর্ণ সহযোগিতা ও দোয়া কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital