বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক শ্রীঘরে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১১:১০ এম
কচুয়ায় ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় যুবক শ্রীঘরে

মোঃ রাছেল : চাঁদপুরের কচুয়ায় উপজেলার দক্ষিণ কচুয়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের বকাউল বাড়ির ৫ বছরের এক শিশুকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ব্যাপারে ভুক্তভোগীর মা কুলছুমা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে কচুয়ায় থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার কুলছুমা বেগমদের বাড়ির পশ্চিম পাশে মাহফিল উপলক্ষ্যে দোকান পাট বসে। কুলছুমার শিশুকন্যা ওই দোকানে গেলে পাশের বাড়ির আবু বকর সিদ্দিক বিস্কুট সহ বিভিন্ন কিছু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার টিনশেডের বসতঘরে নিয়ে যায়। তার স্ত্রী রোকেয়া বেগম তার বোনের বাসায় বেড়াতে চলে যাওয়ায় শূন্যঘরে আবু বকর সিদ্দিক ওই শিশু কন্যাকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

শিশুটি গৃহে ফিরে যাওয়ার পর তার গুপ্ত অঙ্গ থেকে রক্ত ঝরে পড়া দেখে শিশুটির মা তাকে জিজ্ঞাসা করে। জিজ্ঞাসাবাদে লম্পট আবু বকর সিদ্দিকের কর্মকান্ডের কথা শিশুটি তার মাকে বলে। ২৯ নভেম্বর মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে কচুয়া থানায় মামলা দায়ের করলে (মামলা নং ২৪) পুলিশ কালবিলম্ব না করে তাৎক্ষিন অভিযান চালিয়ে লম্পট আবু বকর সিদ্দিককে গ্রেফতার করে।

Model Hospital

এব্যাপরে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, গ্রেফকারৃকত শিশু ধর্ষণের চেষ্টা কারি আবু বকর সিদ্দিককে গতকাল মঙ্গলবারই কোর্টে সোপর্দ করার মধ্যে দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital