শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জিলানী চিশতী উবি ৬জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৪:১২ পিএম
জিলানী চিশতী উবি ৬জন জিপিএ-৫ সহ শতভাগ পাশ

স্টাফ রিপোর্টার  : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  শিক্ষাবোর্ডের কুমিল্লা অধীন ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফল অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ে ৬জন জিপিএ-৫সহ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে ।

২৮নভেম্বর (সোমবার) সারাদেশে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলের মাধ্যমে এ তথ্য জানা যায়।

বিদ্যালয়ে মোট ৫৫জন শিক্ষার্থীর মধ্যে ৫৫ জন শিক্ষার্থী পাশ করেছে । পাশের হার শতভাগ  । এর মধ্যে এ গ্রেড পেয়েছে ২১জন , এ- গ্রেড পেয়েছে ১৭জন, বি গ্রেড পেয়েছে ৭জন, সি গ্রেড পেয়েছে-৪জন এবং জিপিত্র-৫ পেয়েছে ৬জন ।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলো-১। ফারিয়া আক্তার, পিতা-অলি আহমেদ, মাতা-রেহেনা আক্তার, গ্রাম-শাহতলী, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর, ২। ইশরাত জাহান মীম, পিতা-জালাল গাজী, মাতা-নুরুন নাহার বেগম, গ্রাম-ভাটেরগাঁও, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৩। খাদিজা আক্তার, পিতা-হুমায়ুন কবির বেপারী, মাতা-কুলছুমা বেগম, গ্রাম-ভাটেরগাও, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৪। আফরুজা আক্তার, পিতা-মো: ছিদ্দিকুর রহমান পাটওয়ারী, মাতা-মরিয়ম বেগম, গ্রাম-বড় শাহতলী, পো::শাহতলী, উপজেলা-চাঁদপুর, জেলা-চাঁদপুর ৫। সামিয়া আক্তার অন্তরা, পিতা-মো: মনিরুল ইসলাম, মাতা-বিলকিছ আক্তার, গ্রাম-বড় শাহতলী, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর ৬। মারজানা আক্তার, পিতা-মো: মজিবুর রহমার, মাতা-খোদেজা বেগম, গ্রাম-বড় শাহতলী, পো: শাহতলী, উপজেলা-চাঁদপুর সদর, জেলা-চাঁদপুর।

Model Hospital

এদিকে, বিদ্যালয়ের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ন ফলাফল অর্জনের জন্য তাদের প্রতি প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিনসহ শিক্ষকবৃন্দ।

এসময় কৃতি শিক্ষার্থীরা এক প্রতিক্রিয়ায় জানান, এ সাফল্যজনক ফলাফল অর্জনের জন্য আমরা বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক মন্ডলি ও আমাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা ভবিষ্যত উচ্চ শিক্ষা গ্রহন করে দেশ ও জাতির সেবা করতে চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital