শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে চাঁদপুর সভাপতি ও সম্পাদকের সৌজন্য সাক্ষাত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৬:১৩ এম
কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে চাঁদপুর সভাপতি ও সম্পাদকের সৌজন্য সাক্ষাত
সাইদ হোসেন অপু চৌধুরী : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

বুধবার (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে
নেতৃবৃন্দ এই শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি, অ্যাড, জাহাঙ্গীর কবির নানক, কাজী জাফরু উল্লাহ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা আ, ফ, ম, বাহাউদ্দিন নাছিম, বাংলাদেশ আওয়ামী লীগের এাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কাজী নজিবুউল্লাহ হিরু, ঢাকা মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি চাঁদপুর ২ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital