বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে ছাগল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৬:৩৮ এম
চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুই পরিবারের মাঝে ছাগল বিতরণ

স্টাফ রিপোর্টার : ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত দুইটি অসহায় পরিবারকে সহায়তাস্বরূপ দুটি মাতৃ ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শহরের মিশন রোডস্থ ড্যাফোডিল স্কুল প্রাঙ্গণে ছাগল দুটি ওই দুই পরিবারের সদস্যদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, নিসচা চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, উপদেষ্টা অ্যাড. বিনয় ভূষণ মজুমদার, ড্যাফোডিল স্কুলের অধ্যক্ষ নুর খানসহ নিসচার চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক মামুন শনি, দপ্তর সম্পাদক সুজয় চৌধুরী লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, ক্রীড়া সম্পাদক ফরহাদ আলম, প্রকাশনা সম্পাদক মোঃ আলী শেখ, কার্যকরী সদস্য শওকত করিম, কামরুল ইসলাম পাটওয়ারী, এম আই দিদার, আবু সুফিয়ান, আলমগীর হোসেন, শাহাদাত হোসেন প্রমুখ।

সহায়তাপ্রাপ্ত দুটি পরিবার হলো- চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী তেতুলতলা এলাকার মৃত আনোয়ার হোসেন গাজীর স্ত্রী জেসমিন আক্তার ও ফরিদগঞ্জ উপজেলার কালির বাজার গাব্দের গাঁও গ্রামের মৃত মোঃ স্বপন বেপারীর স্ত্রী রাবেয়া আক্তার।

Model Hospital

এদিকে সহায়তা পেয়ে আবেগ আপ্লুত ওই দুই পরিবার জানায়, আমরা ছেলে-মেয়েদের নিয়ে খুব কষ্টে আছি। আপনাদের এই সহযোগীতা আমাদের অনেক উপকার হয়েছে। আমরা চেষ্টা করবো এই সহয়তার মাধ্যমে যেন সন্তানদের নিয়ে ভাল থাকতে পারি। নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের প্রতি কৃতজ্ঞতা পোষন করে তারা বলেন, আলাহ যেন ওনাকে ও এই কাজের সাথে সম্পৃক্ত সবাইকে ভাল রাখেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital