বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ মতলব উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৭:০০ এম
বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ মতলব উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন

মতলব উত্তর প্রতিনিধি : মো. রহমত উল্লাহ চৌধুরীকে আহ্বায়ক ও মো. জাকির হোসেনকে সদস্য সচিব করে বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ, মতলব উত্তর শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনিছুর রহমান ও নূরে আলম সিদ্দিকী রবিউল কর্তৃক স্বাক্ষরিত হয়ে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

অন্যান্য সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, মিজানুর রহমান, মো. ইব্রাহিম, আব্দুর রাজ্জাক, রাজিয়া সুলতানা, মাসুদুর রহমান, রফিকুল ইসলাম, মো. আলমগীর হোসেন, কামাল হোসেন, মো. মতিউল ইসলাম, মুহাম্মদ বেলাল হোসেন, শিরিনা আক্তার, হাজেরা আক্তার, বশির উদ্দিন।

সদস্য রকিবুল হাসান, মাহমুদুল হাসান, বাবুল হোসেন, আবু নাসের, মনির হোসেন, আবুল বাশার, আশ্রাফুল ইসলাম, সাইফুল ইসলাম, সবুজ, রাসেল হোসেন, ঝুমুর আক্তার, খন্দকার মাকসুদা আইরিন, নিশা লক্ষর, বিল্লাল হোসেন, মো. গিয়াস উদ্দিন, বিল্লাল হোসেন, অর্জুন কুমার, নাজমা আক্তার, পারভীন আক্তার, নির্মল, বকুল হোসেন, এম.বি.এম ফয়সাল, ইসমাইল হোসেন ও মর্জিনা আক্তার।

Model Hospital

নেতৃবৃন্দ জানান, বাংলাদেশ প্রাথমিক সহকারি শিক্ষক সমাজ (রেজিঃ ১২০৪৮/১৫) এর মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হল। পরবর্তীতে উপজেলা সকল সহকারী শিক্ষকদের নিয়ে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital