বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হেলিকপ্টারে মতলব উত্তরে আসছেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২, ৪:১৮ পিএম
হেলিকপ্টারে মতলব উত্তরে আসছেন ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মতলব উত্তর প্রতিনিধি : মতলব উত্তর উপজেলার ছেংগারচর হেলিকপ্টারে আসছেন ড. সাইয়্যেদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।

আজ ৩ ডিসেম্বর শনিবার বাদ জোহর ছেংগারচর মরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলার বাইতুন নাজাত জামে মসজিদ নির্মাণ উপলক্ষ্যে বাইতুন নাজাত জামে মসজিদ কমিটি ও সর্বস্তরের মুসল্লিগণের আয়োজনে ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করবেন তিনি।

বাইতুন নাজাত জামে মসজিদের মোতাওয়াল্লী মো. গোলাম সারওয়ার জানান, ইতিপূর্বে মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাহফিল সফলের লক্ষ্যে পোস্টার, ব্যানার’সহ বিভিন্নভাবে প্রচারণা করেছেন মাহফিল আয়োজক কমিটি।

বাইতুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল হাকিম মিয়াজী বলেন, উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন এখলাছপুর আল মাদরাসাতুল আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মোহতামিম আল্লামা হাফেজ মুহাম্মদ ইব্রাহীম।

Model Hospital

বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ক্বারী এইচ এম মাইনুদ্দীন খান ইসলামাবাদীর পরিচালনায় বিশেষ বক্তার বয়ান করবেন, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার, ক্বারী ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী।
ইসলামী সংগীত পরিবেশন করবেন, জাহিদুল্লাজ জামি ও ইত্তহাদ শিল্পীগোষ্ঠী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।