বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শত্রুরা ইসলামের বিপক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে; ড. এনায়েতুল্লাহ আব্বাসী

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ১১:০০ এম
শত্রুরা ইসলামের বিপক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে; ড. এনায়েতুল্লাহ আব্বাসী

মনিরুল ইসলাম মনির : এখন সময় হলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। শত্রুরা ইসলামের বিপক্ষে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমাদের নিজেদের মধ্যে ফিকাহগত মতানৈক্য থাকতে পারে, তবে আকিদার ব্যাপারে, কুফরীর ব্যাপারে ইসলামের ব্যাপারে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ ক্ষেত্রে মতানৈক্য চলবে না। আল্লাহর রাসুলের মর্যাদার বিষয়ে, খতমে নবুওয়াতের বিষয়, ঈমানের বিষয়ে সবাইকে এক থেকে ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

শনিবার দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাইতুন নাজাত জামে মসজিদ এর নির্মাণ উপলক্ষে মসজিদ কমিটি ও সর্বস্তরের মুসল্লিগণের আয়োজনে ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাহফিল শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতী ড: সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী এসব কথা বলেন।

ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, বর্তমান সময়ে বাংলাদেশ ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে। ইসলামের শত্রুরা ইসলামকে বিনষ্ট করতে বিভিন্ন প্রক্রিয়ায় ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশের হক্কানী আলেম উলামারা ইসলাম রক্ষার্থে কঠিন সময় পার করছে। এ অবস্থায় আমাদের সবাইকে নিজেদের ক্ষুদ্র মতানৈক্য বাদ দিয়ে ইসলামের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

মুফতী ড. এনায়েতুল্লাহ আব্বাসী আরো বলেন, আল্লাহ থেকে প্রেরিত একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। পবিত্র কুরআন মাজীদ একমাত্র কিতাব যাতে বিশ্বমানবতার মুক্তি নিহিত আছে। কুরআনই একমাত্র নির্ভুল বিজ্ঞানময় গ্রন্থ। পৃথিবীর সকল বিজ্ঞানীদের বক্তব্য যে সব সময় সঠিক তা নয়, অনেক বক্তব্যই যে ভুল তা পরবর্তীতে বিজ্ঞানী প্রমাণ করেছে। বিজ্ঞান দ্বারা কুরআনের বিচার করা যাবে না, বরং কুরআন থেকেই বিজ্ঞানের বিচার করতে হবে। বিংশ শতাব্দি অথবা তার কয়েক শ’ বছর আগে যে সকল থিউরি বিজ্ঞানীরা দিয়েছেন তা আল্লাহ পাক পবিত্র কুরআনে অনেক আগেই জানিয়ে দিয়েছেন। মহাগ্রন্থ আল-কুরআন একমাত্র সঠিক, নির্ভুল ও বিজ্ঞানময় গ্রন্থ। তাই আমাদের ব্যক্তি জীবন থেকে সমগ্র জীবনে পবিত্র কুরআনের অনুসরণ করতে হবে।

Model Hospital

সভাপতিত্ব করেন এখলাছপুর আল মাদরাসাতুল আরাবিয়া ইসলামিয়া মাদরাসার মোহতামিম আল্লামা হাফেজ মুহাম্মদ ইব্রাহীম।
বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ক্বারী এইচ এম মাইনুদ্দীন খান ইসলামাবাদীর পরিচালনায় বিশেষ বক্তার বয়ান করেন, মাওলানা লোকমান হোসাইন, মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ বদিউজ্জামান বাহার, ক্বারী ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী। মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বাইতুন নাজাত জামে মসজিদ কমিটির সভাপতি আবদুল হাকিম মিয়াজী, বাইতুন নাজাত জামে মসজিদের মোতাওয়াল্লী মো. গোলাম সারওয়ার, সহ এলাকার হাজার হাজার মুসল্লীগণ।

ইসলামী সংগীত পরিবেশন করেন সুমধুর কণ্ঠস্বর জাহিদুল্লাজ জামি ও ইত্তহাদ শিল্পীগোষ্ঠী।

এদিকে প্রধান বক্তা ড. এনায়েত উল্লাহ আব্বাসী হেলিকপ্টারে যোগে এসে অবতরণ করেন। হেলিকপ্টার দেখতে শত শত উৎসুক জনতা ভীড় জমান। স্থানীয় আলেম-উলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital