বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ২:৪৬ পিএম
মতলব উত্তরে বেগম রোকেয়া দিবসে শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ও আলোচনা সভা

মনিরুল ইসলাম মনির: ‘সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস-২০২২ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণ বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাম্মেল হক, এসআই আল আমিন, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একে আজাদ, উপজেলার শ্রেষ্ঠ জয়িতা সুলতানা রাজিয়া, মাহবুব আক্তার জয়ী প্রমুখ।
আলোচনা সভা শেষে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রম এর ৫ ক্যাটাগরীর শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা। এরমধ্যে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী মাহাবুবা আক্তার রুমি, অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী মোসা. রিনা বেগম, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সুলতানা রাজিয়া, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা নারী নাহিমা বেগম ও সফল জননী নারী তাছলিমা আলম। এই পাঁচ জনকে ৫ টি ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital