বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুমন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানব বন্ধন ও সড়ক অবরোধ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২, ২:১৬ পিএম
সুমন হত্যায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানব বন্ধন ও সড়ক অবরোধ

গাজী মোঃ ইমাম হাসান : চাঁদপুরে দুর্বৃত্তের হাতে নিহত লঞ্চযাত্রী সুমন গাজীর হত্যার সাথে জড়িতদের ফাঁসি ও বিচারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ  মানববন্ধন করেছে নিহতের স্বজনসহ এলাকাবাসীরা।

১৪ ডিসেম্বর বুধবার বিকালে নিহত সুমন গাজীর মরদেহ নিয়ে চাঁদপুর -কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চেয়ারম্যান ঘাট এলাকায় ৩০ মিনিট ধরে প্রায় শতাধিক এলাকাবাসী ও স্বজনরা এই মানববন্ধনে অংশ নেয়।এসময় তারা সড়ক অবরোধ করে সুমন হত্যার সাথে জড়িতদের দ্রুত ফাঁসি কার্যকর করার জন্য দাবি জানায়।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা থেকে এমভি সোনার তরী-৩ লঞ্চযোগে চাঁদপুরের উদ্দেশে রওনা হয় সুমন গাজী। পথিমধ্যে লঞ্চটি চাঁদপুরের কাছাকাছি এলে অপর লঞ্চযাত্রী বাবুর সঙ্গে সিটে বসা নিয়ে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ বাবু লঞ্চযাত্রী সুমনকে হুমকি দেন। লঞ্চটি রাত সোয়া ১১টার দিকে চাঁদপুর ঘাটে পৌঁছালে বাবু ও তাঁর বন্ধুরা মিলে সুমনের ওপর চড়াও হয়।

এ সময় তারা সুমনকে মারধর ও ছুরিকাঘাত করে। তাঁর কাছে থাকা নগদ টাকা ও মোবাইলসহ অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। পরে সুমনকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে মারা যান।

Model Hospital

নিহত সুমনের মেঝোভাই শরিফ গাজী ও চাচাতো ভাই মিজান বলেন, ‘তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন সুমন। যারা আমাদের ভাইকে হত্যা করেছে, আমরা তাদের ফাঁসি চাই।’

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুল ইসলাম বলেন, ‘সুমনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুকে আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে।

নিহত সুমন গাজীর জানাযার নামাজ বাদ মাগরিব তরপুরচন্ডী জি এম ফজলুল হক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।তার এই মৃত্যুতে এলাকাবাসী জড়িতদের দ্রুত শাস্তি কার্যকরের দাবি জানায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital