বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২, ৩:৩৩ পিএম
মহান বিজয় দিবসে চাঁদপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সাইদ হোসেন অপু চৌধুরী : মহান বিজয় দিবসে চাঁদপুর জেল আওয়ামী লীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
১৬ ডিসেম্বর শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয়ে সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতারা।
এরপর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।
সভাপতি বক্তব্যে বলেন, আমরা ৫১তম বিজয় দিবস উদযাপন করছি আজ। কিন্তু এখনো স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির রাজাকার ও তাদের সহযোগীরা নানা ষড়যন্ত্রে লীপ্ত রয়েছে। তাদের সব ধরণের ষড়যন্ত্র আমাদেরকে প্রতিহত করতে হবে। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু’র স্বপ্ন ছিল একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ গড়া। তার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন পরিস্থিতে আমাদের ঐক্যবদ্ধ হয়ে উন্নত দেশ গড়ার লক্ষে কাজ করতে হবে।
সভাশেষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক অসহায় ব্যাক্তিদের হাতে তুলে দেয়া হয়।
সভায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবদুর রশিদ সর্দার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভুঁইয়া, সদস্য অ্যাভোকেট বদিউজ্জামান কিরন, দেলোয়ার হোসেন সরকার, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান কালু ভুঁইয়াসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন: মহান স্বাধীনতা দিবসে চাঁদপুর জেল আওয়ামী লীগের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক অসহায় ব্যাক্তিদের হাতে তুলে দেন সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital