সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

বিজয় মেলা মঞ্চে সাহিত্য পরিষদের দেশাত্মবোধক গান

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২, ২:৫৪ পিএম
বিজয় মেলা মঞ্চে সাহিত্য পরিষদের দেশাত্মবোধক গান
স্টাফ রিপোর্টার : চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলায় সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আয়োজনে প্রতিযোগিতার আয়োজন করা হয়। মঙ্গলবার ২০ ডিসেম্বর বিকাল ৩টা থেকে ৭টা পর্যন্ত এই প্রতিযোগিতায় ক ও খ বিভাগে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় মোট ৪টি বিভাগে বিভক্ত করা হয়। প্রতিযোগিতার প্রথম দিনে সংগীত, বুধবার ২১শে ডিসেম্বর একই মঞ্চে আবৃত্তি, ২২ ডিসেম্বর বৃহস্পতিবার চিত্রাংকন ও ২৪শে ডিসেম্বর শনিবার নিত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতার প্রথম দিনে সংগীতে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক,কণ্ঠশিল্পী কৃষ্ণা সাহা, চাঁদপুর জেলা শিল্পকলা ও শিশু একাডেমীর সংগীত শিক্ষক কণ্ঠশিল্পী মৃণাল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতা উদযাপন পরিষদের আহ্বায়ক কে এম মাসুদ, সদস্য সচিব ফরিদ হাসান, সমন্বয়কারী, মিজান লিটন, শরিফুল ইসলাম, তবালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমির যন্ত্র সহকারী সৈকত মজুমদার সিজার।
প্রতিযোগিতায় ২ টি বিভাগে মোট ১০ জন বিজয়ী হয়। বিজয়ীরা হলেন ক’ বিভাগে প্রথম হয়েছে পূণম নন্দি, ২য় উজায়মান, ৩য় আজনিল ৪থ বনিতা সাহা ও ৫ম হয়েছে অদিতি ঘোষ।
খ’ বিভাগে প্রথম হয়েছে কাজি কামিসা, ২য় ইকনাতুন নুশাদী, ৩য় শ্রীকান্ত দেবনাথ, ৪থ, অংকিতা দে, ৫ম, নুসরাত জাহান সামিয়া।
প্রতিযোগিতায় যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিযোগিতা উদযাপন পরিষদের সমন্বয়কার সাইদ হোসেন অপু চৌধুরী ও ফাতেমাতুজ জোহরা।
৪ দিনব্যাপী প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।