শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

সারা বাংলা ৮৮’ চাঁদপুর জেলা প্যানেল ঘোষণা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১:৩৬ পিএম
সারা বাংলা ৮৮’ চাঁদপুর জেলা প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেল ঘোষনা করা হয়েছে। বাংলাদেশ বেতারের যুগ্ন সচিব আল আমিন খানকে , ও ইসলামি ব্যাংক বাংলাদেশ ভাইস প্রেসিডেন্ট আবু নাসির ও চাঁদপুর সদর হাসপাতালের বিশিষ্ট শল্য চিকিৎসক ডাঃ হাসানুর রহমানকে উপদেষ্টা করে ৯ জানুয়ারী ৫১ সদস্য বিশিষ্ট কমিটিটি ঘোষনা করেন সারা বাংলা ৮৮ এডমিন আয়ারল্যান্ড প্রবাসি কাজী মোস্তাক আহমেদ ইমন ও এডমিন শহিদুল হাসান মিঠু।

চাঁদপুরের গ্রামীন ফোন ও বিকাশ এজেন্ট আলমগীর আলম জুয়েলকে জেলা প্যানেলের কো-অর্ডিনেটর ও পৌর কর্মকর্তা জায়েদুর রহমান জহিরকে এক নাম্বার জয়েন্ট কো-অর্ডিনেটর, সাংবাদিক মনির হোসেন খানকে জয়েন্ট কো-অর্ডিনেটর চ্যারেটি ফোরাম, বদরুল হক শামিম, রোমান পাঠান, ইলিয়াস মিয়া, হাবিবুর রহমান, মিজানুর রহমান লিটন খান, সেলিম আহমেদ টুমু, সৈয়দ আহমেদ, হাকিম প্লাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান, মাসুদ আলম, দিলদার হোসেন মিঠু, ইকবাল খান সহ মোট ১১ জনকে জয়েন্ট কো- অর্ডিনেটর ও নাসিমা জামান রেখা, গফুর, হাবিবুর রহমান দেওয়ান সহ বাকি ৪০ জনকে সাধারন সদস্য করে সর্বমোট ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটিটি ঘোষনা করা হয়।

এ বিষয়ে সারা বাংলা ৮৮ চাঁদপুর প্যানেলের সদ্য ঘোষিত কমিটির কো-অর্ডিনেটর আলমগীর আলম জুয়েল বলেন, সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলে আমাকে কো- অর্ডিনেটর নির্বাচিত করায় আমি আন্তরিক ধন্যবাদ জানাই সারা বাংলা ৮৮ এডমিন কাজী মোস্তাক আহমেদ ইমন ও শহিদুল হাসান মিঠুকে।

জুয়েল আরো বলেন, সারা বাংলা ৮৮ সংগঠনটি মুলত একটি বন্ধু সংগঠন। এই বন্ধু সংগঠনটির মুল স্লোগান হলো ‘বন্ধু আমরা আটাশি, সুখে দুঃখে পাশাপাশি’। এই স্লোগানকে হৃদয়ে ধারন করে আমি আমার সকল ৮৮ বন্ধুদেরকে সাথে নিয়ে বন্ধুদের সহায়তা করবার জন্য নিবেদিত হতে চাই। এ বিষয়ে জুয়েল তার প্যানেলের সকল বন্ধুদের সহযোগীতা কামনা করেন।

Model Hospital

সারা বাংলা ৮৮ চাঁদপুর জেলা প্যানেলের ১ নাম্বার জয়েন্ট কো- অর্ডিনেটর জায়েদুর রহমান জহির বলেন, সারা বাংলা ৮৮ সংগঠনটি সারা দেশে শিক্ষাবৃত্তি, চ্যারেটি ফোরাম, শীতবস্ত্র বিতরন, অসুস্হ্য ও অসচ্ছল বন্ধুদেরকে চিকিৎসা সহায়তা, বন্যার্তদের মাঝে ত্রান বিতরন, সাংস্কৃতিক কর্মকান্ড সহ নানান সামাজিক কার্যক্রম বন্ধুদের ও সমাজের কল্যানে পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় আমাদের চাঁদপুরের এই জেলা প্যানেল ঘোষনা।

জহির আরও বলেন আমরা চাঁদপুর জেলা প্যানেলও বন্ধুদের ও সমাজের কল্যানে কাজ করে যাবো সকল বন্ধুদের সহযোগীতায়।

চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
চাঁদপুরে লঞ্চ থেকে নামার সময় নদীতে পড়ে যুবক নিখোঁজ, লঞ্চসহ আটক ২

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চ টার্মিনালে লঞ্চ থেকে ঘাটে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তবে এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মুকবিল-২ লঞ্চ ও লঞ্চের ২জন স্টাফকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামাচ্ছিল। এ সময় ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে তিনি ফের লঞ্চ থেকে নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করলে তিনি মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।

ঘটনার পর মুকবিল-২ লঞ্চ দ্রুত সেখান থেকে মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি এবং ২জন স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।

Model Hospital

স্থানীয় সৈকত নামের একজন বলেন, লঞ্চ চালকদের ভুলের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে তারা মনে করছেন। ষাটনল লঞ্চঘাটে আগে এমন ঘটনা ঘটেনি উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এদিকে লঞ্চযাত্রীরাও যাত্রী ওঠানামার সময় নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ষাটনল লঞ্চঘাটের ইজারাদার মো. ইমন জানান, ঘটনার পরপরই বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে এবং নিখোঁজ যুবকের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে।

বেলতলী নৌ পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক পিপিএম জানান, নিখোঁজ যুবকের সন্ধানে নৌ পুলিশ ও স্থানীয়দের সহায়তায় নদীতে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে এখনো নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরাও স্থানীয়দের সহায়তায় নদীতে তৎপরতা চালাচ্ছেন।

এদিকে দুর্ঘটনা প্রায় ৩ ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র ডুবুরি দল। জানা যায়, বৈরী আবহাওয়ার কারণে সড়কপথে তাদের ঘটনাস্থলে আসতে দেরি হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছতে দেরী হওয়ার বিষয়ে চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে ষাটনল লঞ্চঘাটে একজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার খবর পান তারা। আবহাওয়া প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে এসে পরিস্থিতি অনুকূলে আসার পর ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নিয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ বলেন, খবর পাওয়ার পর চাঁদপুর থেকে ডুবুরি দল নিয়ে দ্রুত ঘটনাস্থলে আসা হয়েছে।ঘটনাস্থলে ৪ জন ডুবুরি দিয়ে তল্লাশি চালানো হচ্ছে নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে না পাওয়া গেলে ভাটির দিকে তল্লাশি চালানো হবে। আবহাওয়া অনুকূলে থাকলে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালানোর কথাও জানান তিনি।

এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পরপরই নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিটের সঙ্গে কথা বলি। নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।