মাঠ থেকে আর বাড়ি ফেরা হলো না হাজীগঞ্জের হান্নানের, সাপের কামড়ে মৃ’ত্যু
মাঠে কাজ করার সময় সাপের কামড়ে মো. হান্নান মিজি নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত হান্নান মিজি হাজীগঞ্জ উপজেলার ৭নং বরকুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর মিজি বাড়ির বাসিন্দা। তিনি মো. আবুল কালাম মিজির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাঠে কাজ করার সময় হান্নানকে সাপে কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

হান্নানের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।






