বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২৪ ঘণ্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ পিএম
শাহরাস্তিতে ২৪ ঘণ্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শাহরাস্তিতে ২৪ ঘণ্টার ব্যবধানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্র এবং পুকুরের পানিতে ডুবে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যুর এ ঘটনা ঘটে। এর আগের দিন সোমবার পানিতে ডুবে মারা যায় সাত বছর বয়সী শিশু। পৃথক এ দুটি দুর্ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে তাদের পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আদনান হোসেন নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার টামটা উত্তর ইউপির  ইছাপুরা এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত আদনান হোসেন ইছাপুরা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়িতে অবস্থানকালে অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে আসে সে। এতে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত উদ্ধারের চেষ্টা করেন। পরে তার মৃত্যু হয়। এর আগের দিন সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়িতে নিজ বাড়ির সামনের পুকুরে পড়ে পানিতে ডুবে মো. মিনহাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়।

Model Hospital

নিহত মিনহাজ ওই গ্রামের পাটওয়ারী বাড়ির কুয়েতপ্রবাসী মো. বেলায়েতের ছেলে। সে টামটা তালিমূল কোরআন নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির সামনের পুকুরে কোনোভাবে পড়ে যায় মিনহাজ। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।মিনহাজ ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে সন্তান। তার আরও দুই বোন রয়েছে। আদরের একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম।

আকস্মিক এ মৃত্যুতে কৃষ্ণপুর গ্রামের পাটওয়ারী বাড়ি ও আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে।পরপর দুই দিনে দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, সহপাঠী ও স্থানীয়রা শিশু দুটির অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।