সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময়

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০২৩, ১:৫৮ পিএম
শাহতলী কামিল মাদরাসায় শিক্ষকদের সাথে মতবিনিময়

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শতবছরের ঐতিহ্যবাহী শাহ্তলী কামিল মাদরাসায় শিক্ষার মানউন্নয়ন এবং মাদরাসার ক্যাম্পাসে শান্তি-শৃংখলা ও নিরাপত্তা বজায় রাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ন বিষয় নিয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১০জানুয়ারী (মঙ্গলবার) মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসা শতবছরের পুরনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এখানে শিক্ষার মান অনেক ভালো। প্রতিষ্ঠানের ক্যাম্পাস এলাকায় সিকিউরিটি বৃদ্ধি করতে হবে। মাদরাসা পাঠদান চলাকালীন সময়ে বহিরাগত কোন লোক মাদরাসা ক্যাম্পাসে আসতে পারবে না, এজন্য মাদরাসার স্টাফসহ সকলকে সর্তক থাকতে হবে। শ্রেনি কার্যক্রম চলাকালীন মাদরাসা গেইটে নিরাপত্তা ব্যবস্থা রাখতে হবে, যাতে বহিরাগত কোন ব্যক্তি অপ্রয়োজনে মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ না করে।

তিনি বলেন, সরকারের সিদ্ধান্ত রয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালীন কোন বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ নিষেধ রয়েছে।এক্ষেত্রে চতুর্থ শ্রেনির স্টাফদের গুরুত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। নিজেদের মাদরাসাকে ভালোবাসতে হবে। আপনাদের সকলকে শিক্ষার মান উন্নয়নে সকলের সমন্বয়ে কাজ করতে হবে। এ মাদরাসার ঐতিহ্য ধরে রাখতে হবে।

বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করছে। তারই ধারাবাহিকতায় এ মাদরাসায় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র সহযোগিতায় একটি ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করা হয়েছে। আমি মাদরাসার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনিকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Model Hospital

মতবিনিময় শেষে তিনি বলেন,আজকে ১০ জানুয়ারী বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস । দিবসটির তাৎপর্য রয়েছে । আজকের দিনে জাতিরজনকের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানাচ্ছি । সেই সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি ।

এ সময় সভায় অংশ নেন, মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইয়াছিন মিয়া, ২য় মুহাদ্দিস মাওলানা আব্দুল মান্নান, সহকারি অধ্যাপক মাওলানা কামাল হোসেন, আরবী প্রভাষক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ইংরেজী প্রভাষক মোহাম্মদুল্লা, আরবী প্রভাষক মাওলানা এ.এন.এম হেলাল উদ্দিন, বাংলা প্রভাষক মো: বেলায়েত হোসেন মিজি, সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, সহকারি শিক্ষক মো: হাবিবুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আহসান হাবীব, সহকারি শিক্ষক মাওলানা আনিসুর রহমান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, খন্ডকালীন শিক্ষক মাওলানা শামসুদ্দোহা, সহকারি শিক্ষক মো: শরীফ হাওলাদার, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, কম্পিউটার অপারেটর মো: রিয়াদ মিজি, কম্পিউটার অপারেটর মো: শরীফ খানসসহ অফিস সহায়কগণ।

সভায় সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানর সমাপ্তি ঘোষনা করেন।

শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৯:১০ পিএম
শাহরাস্তিতে ফুটপাত দখলবিরোধী অভিযানে ৫ ব্যবসায়ীকে জরিমানা
শাহরাস্তিতে সরকারি সড়কের দুই পাশে পথচারীদের চলাচলের জায়গা দখল করে মালামাল রাখার দায়ে ৫ ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) শাহরাস্তি পৌরশহরের ঠাকুরবাজার ও কালীবাড়ি বাজারে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।চাঁদপুরের জেলা প্রশাসক এবং শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।
সংশ্লিষ্ট সূত্র ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, ওই দুটি বাজারে দীর্ঘদিন ধরে একশ্রেণির ব্যবসায়ী ফুটপাত দখল করে মালামাল রাখছিলেন। পাশাপাশি অবৈধভাবে স্টিলের সাইনবোর্ড স্থাপন করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছিল। এতে বাজার এলাকায় যানজট তৈরি হয়ে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাত ও সড়কের পাশে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে অভিযুক্ত ৫ ব্যবসায়ীকে অভিযানে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এর ১০৯ ধারায় ৫টি মামলায় এ অর্থদণ্ড প্রদান করা হয়৷ একই সঙ্গে সরকারি সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও রাস্তায় রাখা মালামাল নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, “সরকারি রাস্তা ও পথচারীদের চলাচলের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার কোনো সুযোগ নেই। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং বাজারের যানজট নিরসনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানের নির্ধারিত সীমানার মধ্যে মালামাল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করে আবার রাস্তা দখল করলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে শাহরাস্তি পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, থানা পুলিশ ও উপজেলা আনসার সদস্যরা সহযোগিতা করেন।