বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হোম ডেভেলপমেন্ট’র অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ জানুয়ারি, ২০২৩, ৪:৩০ পিএম
হোম ডেভেলপমেন্ট’র অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর জেলার সুনামধন্য বিনিয়োগ প্রতিষ্ঠান হোম ডেভেলপমেন্ট এর অর্ধবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারী ২০২৩ সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রতিষ্ঠানের ফরিদগঞ্জ আঞ্চলিক কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

হোম ডেভেলপমেন্টের ব্যাবস্থাপনা পরিচালক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ অফিসের ম্যানেজার আব্দুল গাফ্ফার খানের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমবায় অধিদপ্তরের পরিদর্শক মো. সাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মোঃ আলী হোসেন খান বাবুল, মোঃ জানে আলম ব্যাপারী জিতু, মোহাম্মদ হোসেন খান লিটন, মোঃ নাছির আহম্মেদ মৃধা, মোঃ জসিম উদ্দিন ও মোঃ আক্তার হোসেন খান লিটন।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, চাঁদপুর শাখা অফিসের মনিটরিং কর্মকর্তা মোঃ জাকির হোসেন, ফরিদগঞ্জ শাখা অফিসের মনিটরিং কর্মকর্তা মোঃ দুলাল হোসেন, প্রধান কার্যালয়ের ইন্টারনাল অডিট অফিসার মোঃ রাসেল খান, লক্ষীপুর শাখা অফিসের মার্কেটিং অফিসার মাহবুবুর রহমান খান, চাঁদপুর অফিসের অফিস সহকারী মোঃ আরিফ হোসেন রিপন খান, মার্কেটিং অফিসার রাকিব হোসেন, মোঃ ছিদ্দিকুর রহমান, মোঃ শাহীন গাজী, হাজীগঞ্জ শাখার মার্কেটিং অফিসার মোঃ নবীর হোসেন, লক্ষীপুর শাখা অফিসের মার্কেটিং অফিসার মোঃ আনিছুর রহমান, ইসমাইল হোসেন, মোঃ হানিফ মাঝি, মোঃ মাকুসদ, নেওয়ামত হোসেন, ফরিদগঞ্জ শাখা অফিসের মার্কেটিং অফিসার মোঃ শাহ আলম, ফারুক হোসেন প্রমূখ।

Model Hospital

সভায় বিগত ২০২২ সালের সার্বিক হিসাব ও কার্যক্রম নিয়ে পর্যালোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত এবং নতুন বছরের টার্গেট প্রদানের করা হয়। সভায় ২০২২ইং সনের শ্রেষ্ঠ কর্মকর্তাদের মাঝে প্রাইজ মানি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital