রাজরাজেশ্বরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ^র ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চলমান গ্রামীন অবকাঠামো উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলাম।

সোমবার দুপুরে রাজরাজেশ্বর ইউনিয়নে ২০২২-২৩ অর্থ বছরের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের চলমান গ্রামীন অবকাঠামো সংস্কার, রক্ষণাবেক্ষণ ও ব্রীজ, কালভার্ট ও বিগত অর্থ বছরে বাস্তবায়িত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় গৃহনির্মাণ প্রকল্পের বাস্তবায়িত কাজ তিনি সরজমিনে পরিদর্শন করা হয়।

এ সময় রাজরাজেশ্বর ও ইউপি চেয়ারম্যান হাজী মোঃ হযরত আলী বেপারী,উপ-সহকারী প্রকৌশলী কামরুল ইসলামসহ ইউপি সদস্যসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।









