বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আ’লীগের ব্যানার ফেস্টুন বিনষ্টকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ১:৫০ পিএম
মতলব উত্তরে আ’লীগের ব্যানার ফেস্টুন বিনষ্টকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মনিরুল ইসলাম মনির : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলমকে পুনরায় আওয়ামী লীগের উপদেষ্টা মনোনীত করায় আওয়ামী লীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী নেতাকর্মীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যানার ফেস্টুন করে।

সেই ব্যানার ফেস্টুনে জাতির জনক বঙ্গবন্ধুু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ছিল। কিছু কুচক্রী মহল সেই ব্যানার ফেস্টুন ভাংচুর ও বিনষ্ট করে। সেই ব্যানার ফেস্টুন বিনষ্টকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।

২১ জানুয়ারী শনিবার বিকেলে ছেংগারচর পৌর আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন এবং পৌর সহায়কদের উদ্যেগে এ বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে। মিছিলটি পৌর আওয়ামীলীগ কার্যালয়ে থেকে মিছিলটি বের করে ছেংগারচর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।

এর আগে বিক্ষোভ সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে দেন- চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনজুর আহমদ।

Model Hospital

বিশেষ অতিথির বক্তব্যে দেন -আওয়ামী লীগের উপকমিটির সাবেক সদস্য আরিফ উল্লাহ সরকার, উপকমিটির সাবেক সদস্য ও মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেডের পরিচালক কাজী মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান, ছেংগারচর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রতন ফরাজি।

ছেংগারচর পৌর আওয়ামীলীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মোল্লার পরিচালনায় আরো বক্তব্য দেন- উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক ও ছেংগারচর পৌরসভার সহায়ক রেফায়েত উল্লাহ দর্জি, উপজেলা যুবলীগের সদস্য কাজী হাবিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থণা ও প্রকাশনা বিষয়ক উপ-সম্পাদক আসাদুজ্জামান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ইঞ্জিনিয়ার জামাল হোসেন নাহিদ, পৌর সহায়ক কামরুজ্জামান হারুন, আলী নুর বেপারি, শামীম সরকার, মফিজুল ইসলাম, এখলাছপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মনির হোসেন মুন্না, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরনবী খান প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital