বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রশাসনকে কঠোর হতে হবে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩, ৪:৪৬ পিএম
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ প্রশাসনকে কঠোর হতে হবে

নিজস্ব প্রতিনিধি : মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) আয়োজনে ‘পলিথিন ও প্লাস্টিকের যথেচ্ছ ব্যবহার নিয়ন্ত্রণে করণীয় : প্রেক্ষিত চাঁদপুর’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর প্রেসক্লাব ভবনস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এমএএফ-এর সভাপতি মোঃ মুনির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক আল-ইমরান শোভন, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আনোয়ার বাবলু, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরু মিজি, এমএএফ-এর অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।

উপস্থিত ছিলেন এমএএফ-এর সাধারণ সম্পাদক আবু নাছের বাচ্চু পাটওয়ারী, এমএএফ-এর সহ-সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, অ্যাডঃ মুনিরা চৌধুরী, অ্যাডঃ শিরিন সুলতানা মুক্তা, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হিরু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফেরদৌস খান প্রমুখ।

বক্তারা পলিথিন ও প্লাস্টিকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার রোধ করতে ব্যবসায়ী ক্রেতা সকলকে আন্তরিক হওয়ার আহ্বান জানান। আর আইন অনুযায়ী ব্যবস্থা নিতে মোবাইল কোর্ট পরিচালনা এবং আইন বাস্তবায়নে প্রশাসনকে আরো কঠোর হতে আহ্বান জানানো হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital