বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শনিবার এম এম নুরুল হক উবিয়ের ২৫ বছর পূর্তিতে পূণর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৫ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ পিএম
শনিবার এম এম নুরুল হক উবিয়ের ২৫ বছর পূর্তিতে পূণর্মিলনী ও রজতজয়ন্তী অনুষ্ঠান
মাসুদ হোসেন : চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি অনুষ্ঠান আগামী শনিবার ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি।
বিদ্যালয় প্রাঙণে আয়োজিত পুণর্মিলনী অনুষ্ঠানে সকাল ৮টায় রেজিষ্ট্রেশনভুক্ত শিক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ, সকাল সাড়ে ৮টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, ৯টায় সকালের আপ্যায়ন, ৯টা ১০ মিনিটে প্রভাত সমাজকল্যাণ সংস্থার রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির উদ্বোধন, সাড়ে ৯টায় আসন বিন্যাস, ৯টা ৪৫ মিনিটে আলোচনা সভা, ১১টায় স্মৃতিচারণ, দুপুর ১টায় নামাজের বিরতি ও মধ্যাহ্নভোজ, ২টায় স্মৃতিচারণ ও গুণীজন সংবর্ধনা, বিকাল ৪টায় বিনোদনমূলক ক্রীড়ানুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৫টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৭টায় র্যাফেল ড্র, সাড়ে ৭টায় বর্ণিল আতশবাজি, রাত ৮টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাত ১০টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা।
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মনজুরুল হক শোয়েব এর সভাপতিত্বে বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার), চাঁদপুর পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের লেখক ও শিক্ষা উপদেষ্টা জেসমিন মুননি, ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারী।
এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের পূণর্মিলনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার প্রত্নী ও প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব মনজুরা বেগম।
এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লক্ষ্মীপুর সড়ক ও জনপদ বিভাগের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম, বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন খান, চাঁদপুর মেসার্স ফারুক এন্ড মৃধা ব্রাদারৃস এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ মৃধা ও সৌদি আরব প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ কাউসার খান।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত হোসেন পাটওয়ারী।
বিদ্যালয়ের ২৫ বছর পূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য সদয় আমন্ত্রণ জানিয়েছেন পুণর্মিলনী উদযাপন কমিটির আহবায়ক মোঃ জামিল হোসেন ও সদস্য সচিব গাজী মোঃ মহসিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital