বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৩:৫৮ পিএম
চাঁদপুরে স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থার জরুরি সভা অনুষ্ঠিত
মাসুদ হোসেন : সরকারের পাশাপাশি দেশ ও দেশের মানুষের স্বার্থে কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সরকারি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা, চাঁদপুর শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রভাত চাঁদপুর শাখার সহ সভাপতি জুয়েল হাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হোসেনের সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক এ সভায় সরকারের পাশাপাশি দেশ ও দেশের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে কাজ করা, যেকোন দূর্যোগ মুহুর্তে এগিয়ে আসাসহ সংগঠনের অন্যান্য চলমান কাজগুলো গতিশীল করা এবং শনিবার (২৮ জানুয়ারি) চাঁদপুর সদর উপজেলার এম এম নুরুল হক উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী ও পুণর্মিলনী অনুষ্ঠানে আগত ব্যক্তিদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সফল করার লক্ষ্যে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও সাংগঠনিক বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে প্রভাত চাঁদপুর শাখার পরিচালনা কমিটি ও কার্যনির্বাহী সদস্যদের মাঝে সংগঠনের নবায়নকৃত আইডি কার্ড বিতরণ করা হয়েছে।
এসময় প্রভাত চাঁদপুর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল পাটওয়ারী, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম হানিফ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ খলিলুর রহমান, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, কার্যনির্বাহী সদস্য তানজিনা আক্তার, জহির মোল্লা, জহির খান, সাজদিদ আফনান, রেজাউল রানা, জাহিদুল সায়েম, ফয়সাল হোসেন, আরজু আহমেদ, রাসেল হোসেন, রেজাউল করিম, আল আমিন, ফরহাদ হোসেন, আফরোজা মারিয়া, আল মাহমুদ, জাহিদুল ইসলাম, সিয়াম পাটওয়ারী, হিরা আক্তার ও সামির হোসেন প্রমূখ।
উল্লেখ্য, সংগঠনের গতিশীলতা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জেলাব্যাপী শক্তিশালী সাংগঠনিক ঐক্য নিশ্চিত করার জন্য একটি তথ্যভাণ্ডার তৈরির কার্যক্রম চলছে। দেশ ও দেশের অসহায় সুবিধাবঞ্চিত মানুষের স্বার্থে কাজ করা সংগঠনটি ২০১১ সাল থেকে সুনামের সাথে কাজ করে আসছে। আগামীতেও সকলের সহযোগিতায় কাজ করার আশা ব্যক্ত করেন সংগঠনটির উর্ধতন নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital