বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্তমান সরকার জনগনের পাশে সব সময় আছেন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম
বর্তমান সরকার জনগনের পাশে সব সময় আছেন: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি

সজীব খান: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেছেন, বর্তমান সরকার জনগনের পাশে সব সময় আছেন, থাকবেন। বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার অসহায় দুস্থ্য মানুষদের জন্য সারাদেশেই শীত বস্ত্র পাঠাচ্ছে, আর তা প্রশাসনের মাধ্যমে বিতরন করছেন। দেশটা যেন এগিয়ে যায়, সবাই যেন ভাল থাকেন, সে চিন্তা নিয়েই তিনি কাজ করছেন।

তিনি বলেন বর্তমান সরকারের আমলে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা,বিধবা ভাতা ব্যাপক হারে চালু করেছেন, ভাতার পরিমান বাড়িয়ে দিচ্ছেন, এ সব সুবিধাগুলো শেখ হাসিনা সরকার করে দিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলেই দেশের মানুষ ভাল থাকে। দেশের উন্নয়ন অব্যাহত থাকে। প্রধানমন্ত্রী সারাদিন মানুষের কথা ভাবেন, তার বাবা যে ভাবে মানুষের জন্য কাজ করেছেন, তিনি ঠিক সে ভাবে করে যাচ্ছেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন আর কোন লোক গৃহহীন নেই, গৃহহীন থাকবেনা, আমরা ভাল আছি, আমাদের প্রজন্ম যেন ভাল থাকে, সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকাকে ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে সবাই মিলে নৌকার পক্ষে কাজ করতে হবে।

একটি চক্র বর্তমান সরকারের বিভিন্ন ভাবে অপপ্রচার করে যাচ্ছে, পাঠ্য বই নিয়ে মিথ্যাচার করছে, বইতে নাকি ইসলাম বিরোধী লেখা হয়েছে। যেটা বইতে নাই, তা তারা অপপ্রচার করছে। যারা ইসলামের দোহাই দিয়ে অপপ্রচার করে, তারা প্রকৃত ইসলামের সেবক না। আওয়ামী লীগ সরকারের আমলেই ইসলামের যথাযত মূল্যায়য়ন থাকে। এ সরকার ইসলামের পক্ষে ব্যাপক হারে কাজ করছে। যারা কোন ভাবে ক্ষমতায় যেতে পারেনা, তারা সরকারের বিরোধীতা করেন, মানুষ শেখ হাসিনাকে ভোট দিবে, ভোটের বছর তাই তারা অপপ্রচার নিয়ে ব্যাস্ত রয়েছে। ইসলামের ব্যাখ্যা যাতে সবাই সঠিক ভাবে দিতে পারে তার দিকে খেয়াল রাখতে হবে। যে সবগুলো নিয়ে এ বির্তক, সে বইগুলো সবাই একটু ভাল ভাবে পড়লে সবার ভূলটা দূর হবে। আওয়ামী লীগের হাতে ইসলাম নষ্ট হয়না, ইসলাম রক্ষা হয়।

Model Hospital

শনিবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুস্থ্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

এ সময় সদর উপজেলা এসিল্যান্ড মোঃ হেদায়েত উল্ল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক মনির গাজী, মৈশাদী ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।