কাউন্সিলর আলমগীর গাজীর শিতবস্ত্র বিতরণ
সজীব খান: চাঁদপুর পৌর সভার ১৩নং ওয়ার্ডে কাউন্সিলর আলমগীর গাজীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় মধ্য তরপুচন্ডী সরকারি বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র বিতরণ করেন, চাঁদপুর হাইমচর-৩ নির্বাচনী এলাকার এমপি, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াছিন আরাফাত, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, পৌর আওয়ামী লীগ নেতা অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, মক্তিযুদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখান জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন। এবং বইয়ে ভূলের বিষয়ে বিস্তারিত তুলে ধওে বলেন, ধর্ম নিয়ে অপপ্রচার থেকে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। একটি মহল আগামী নির্বাচনকে সামনে রেখে এ ধরনের অপপ্রচার করে যাচ্ছে, বইগুলো আগে ভাল ভাবে পড়ে আলোচনা করার জন্য তিনি সকলের প্রতি অনুরোধ করেন।








