বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘আমরা ৯৩ মতলব উত্তর’ বন্ধুদের পারিবারিক মিলন মেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৮ জানুয়ারি, ২০২৩, ৩:৪৫ পিএম
‘আমরা ৯৩ মতলব উত্তর’ বন্ধুদের পারিবারিক মিলন মেলা

মতলব উত্তর: বন্ধুত্বের টানে, বন্ধুর পানে’ সুখে-দুঃখে পাশে,বন্ধুর জন্য বন্ধু এই শ্লোগান ধারণ করে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ‘আমরা ৯৩ এসএসসি-ব্যাচ মতলব উত্তর এর বন্ধু ও পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) মতলব উত্তর উপজেলার ষাটনল পর্যটন কেন্দ্রে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ৩০ বছর পূর্তি উৎসব পালনে ‘আমরা ৯৩ মতলব উত্তর’ এসএসসি ৯৩’ ব্যাচের শিক্ষার্থীরা একত্রিত হয়।

অনুষ্ঠানে উপজেলার সকল বিদ্যালয়ের এসএসসি-৯৩ ব্যাচের শিক্ষার্থীরা আমন্ত্রিত ছিল। এতে ৩ শতাধিক প্রাক্তন শিক্ষার্থীদের অংশ গ্রহণে মতলব উত্তরের ষাটনল পর্যটন কেন্দ্র মুখরিত হয়ে উঠে আগত বন্ধুদের এ পারিবারিক বন্ধু মিলন মেলায়। সকালে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় দিন ব্যাপি অনুষ্ঠান মালা। এরপর পরিচিতি পর্ব ও সৃজনশীল নানান আয়োজন শেষে মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিরতি শেষে বিভিন্ন খেলাধুলা, নাচ-গানের মাধ্যমে বন্ধুরা একে অপরের সঙ্গে আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠিত হয় ৯৩ ব্যাচের মধ্যে ফুটবল ম্যাচ। এ এছাড়া এসএসসি ব্যাচ বন্ধুদের ছোট্ট বাচ্চাদেরও বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পুরো আয়োজনে আনে ভিন্ন মাত্রা। সব শেষে ছিল র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। সকল বন্ধুদের জন্য রাখা হয়েছিলো পুরস্কারের বিশেষ ব্যবস্থা। এতে উপজেলার সকল বিদ্যালয়ের এসএসসি-৯৩ ব্যাচের বন্ধুদের সকল বন্ধু ও তাদের পারিবারিক সদস্যরা অংশ গ্রহণ করেন। এরপর ‘আমরা ৯৩ মতলব উত্তর’ সভাপতি মো. মিলন খানের সভাপতিত্বে ও আমরা ৯৩ এর কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. জসিম উদ্দিন, আমরা ৯৩ মতলব উত্তর” এর সমন্বয়কারী আবদুল মান্নান সাগর ও মো. নাজমুল খানের সঞ্চালনায় স্মৃতিচারণ, র‌্যাফেল ড্র পর্ব, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন “আমরা ৯৩ মতলব উত্তর” এর সাধারণ সম্পাদক হাজ্বী মোঃ আঃ হালিম ও বাংলাদেশের আলো জাতীয় পত্রিকার প্রকাশ সম্পাদক লায়ন মফিজুর রহমান খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী “আমরা ৯৩ মতলব উত্তর” সদস্য মোঃ উজ্জল ফরাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন অপু এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন মুকুল ও সাংবাদিক বিমল দেবনাথ।

Model Hospital

শুভেচ্ছা বক্তব্য রাখেন, মোঃ জাকির হোসেন, সিরাজুল ইসলাম সিরাজ, মোঃ শাহীন ঢালী, প্রভাষক মোঃ আহসান উল্লাহ, প্রভাসক শাহিন আলম, মোঃ সোহরাব হোসেন, মোঃ বাদশা মিয়া, ছানাউল্লাহ, মোঃ শাহাদাত হোসেন, শামীমা নাসরীন, আফরোজা মাসুদ ঝুনু, সাবিনা ইয়াসমিন, কামরুন নাহার, আশেক মাহমুদ সংগ্রাম, শফিকুল ইসলাম, মানিক খান, ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, আলমগীর হোসেন,জাকির হোসেন, ডা. বোরহান উদ্দিন, আশিকুর রহমান আশিক, রাসেল মিয়া, রাসেল রতন, মোয়াজ্জেম হোসেন বাবু, কামরুজ্জামান, বিমল চন্দ্র দাস প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।